সর্বশেষ

ডিভোর্সের গুঞ্জনে ক্ষুব্ধ ওমর সানী মুখ খুললেন

  • 12:15 am - February 01, 2026
  • পঠিত হয়েছে:১৪১ বার

মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি- পর্দার জনপ্রিয় জুটি হলেও বাস্তব জীবনে দীর্ঘদিন ধরে দুই দেশে আলাদা থাকছেন চিত্রনায়ক ওমর সানী ও অভিনেত্রী মৌসুমী। ওমর সানী থাকেন বাংলাদেশে, আর মৌসুমী প্রায় দুই বছর ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। এ দূরত্বকে ঘিরে বেশ কিছুদিন ধরেই তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও প্রশ্ন উঠছে। কেউ কেউ তো প্রকাশ্যেই তাদের বিচ্ছেদের কথা বলছেন। এসব মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন ওমর সানী।

সম্প্রতি আবারও এমন প্রশ্নের মুখে পড়ে কড়া প্রতিক্রিয়া জানান এই অভিনেতা। তার ভাষায়, অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি।

কিছুদিন আগে একটি চলচ্চিত্র-সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নিয়ে ওমর সানী বলেন, তারা নাকি আলাদা হয়ে গেছেন—এমন নানা কথা তিনি নিয়মিতই শোনেন। তবে এসব মন্তব্য নিয়ে তিনি বা তার পরিবার চিন্তিত নন। তার মতে, কিছু মানুষের মানসিকতাই এমন, যারা অকারণ গুজব ছড়াতে ভালোবাসে।

সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়েও একই ধরনের প্রশ্নের মুখোমুখি হন ওমর সানী। একসঙ্গে আছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, অনেকেই নিজেকে জ্যোতিষী ভাবতে শুরু করেছেন। কেউ হাত দেখে ভবিষ্যৎ বলে, কেউ আবার ডিভোর্স লেটার দেখার আগ্রহ প্রকাশ করেন। এসব বিষয়ে আর কিছু বলার নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিভিন্ন সময় জানা গেছে, মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। সে কারণেই তিনি দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছেন। এদিকে ওমর সানীরও যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল, কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যেতে পারেননি। বর্তমানে তিনি নতুন করে ভিসার জন্য আবেদন করেছেন।

পডকাস্টে মৌসুমীর যুক্তরাষ্ট্রে থাকার কারণ আরও স্পষ্ট করে ব্যাখ্যা করেন ওমর সানী। তিনি বলেন, তার শাশুড়ি দীর্ঘদিন ধরে অসুস্থ। মায়ের পাশে থাকার জন্যই মূলত মৌসুমী যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে তাদের মেয়েও আছে, যাদের দেখাশোনাও তার কাছে অগ্রাধিকার।

ওমর সানীর ভাষায়, যেকোনো পরিবারের ক্ষেত্রেই এই সময়গুলো গুরুত্বপূর্ণ, আর অনেক সময় ত্যাগ স্বীকার করতেই হয়। তিনি জানান, মৌসুমী মায়ের জন্য অনেক কষ্ট করছে এবং এসব বিষয় নিয়ে তারা প্রতিদিনই নিজেদের পারিবারিক ফেসবুক গ্রুপে কথা বলেন। খুব শিগগিরই তাদের দেখা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au