বিশ্ব

তুরস্কের পর্যটনকেন্দ্রে পৃথক বাস দুর্ঘটনা, নিহত অন্তত ১৬

  • 12:45 am - February 02, 2026
  • পঠিত হয়েছে:২১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন,২ ফেব্রুয়ারি-  তুরস্কের দক্ষিণাঞ্চলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র আন্তালিয়া ও তার আশপাশের এলাকায় রোববার দুটি পৃথক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রথম দুর্ঘটনাটি ঘটে আন্তালিয়া শহরের কাছে একটি মহাসড়কে। কর্তৃপক্ষ জানায়, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। আহত হন অন্তত ২৫ জন। আন্তালিয়া প্রদেশের গভর্নর হুলুসি শাহিন জানান, আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর এবং তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনাস্থলটি একটি ঝুঁকিপূর্ণ মোড়, যেখানে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো বিপজ্জনক। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসটি ওই মোড়ে অত্যন্ত দ্রুতগতিতে প্রবেশ করেছিল। পাশাপাশি বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

অন্যদিকে, একই দিনে আন্তালিয়া থেকে ইসপার্তা যাওয়ার মহাসড়কে বুরদুর এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। দেশটির ডিএইচএ সংবাদ সংস্থার খবরে বলা হয়, ওই ঘটনায় সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, পশ্চিমাঞ্চলীয় তেকিরদাগ শহর থেকে আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করা একটি বাসে মোট ৩৪ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বাসটিতে কোনো বিদেশি নাগরিক ছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আন্তালিয়া তুরস্কের অন্যতম ব্যস্ত পর্যটন অঞ্চল। প্রতিবছর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো পর্যটক এই উপকূলীয় শহরে ভ্রমণে আসেন। ফলে পর্যটন মৌসুমে সড়কগুলোতে যানবাহনের চাপও বেড়ে যায়। সাম্প্রতিক এই দুর্ঘটনাগুলোর পর সড়ক নিরাপত্তা ও যানবাহনের গতি নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা

মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…

‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামে নোটিশ জারি গানবাজনা বন্ধের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘সমাজ সংস্কার’-এর কথা বলে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছিল স্থানীয় একটি জামে…

আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…

মুন্সীগঞ্জে হিন্দু নারী কবিরাজ হত্যার রহস্য উদ্ঘাটন, প্রতিবেশী মীর হোসেন গ্রেপ্তার

মেলবোর্ন, ৭ মার্চ- মুন্সীগঞ্জের সিরাজদীখানে হিন্দু নারী ও স্থানীয়ভাবে পরিচিত কবিরাজ রেখা রাণী রায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘদিন…

ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার ৪, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেলবোর্ন, ৭ মার্চ- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে…

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au