সর্বশেষ

কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা

  • 2:34 pm - February 04, 2026
  • পঠিত হয়েছে:১৮৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ ফেব্রুয়ারি-কোপা দেল রে’র শেষ ষোলোর ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক দেখিয়েছিল আলবাসেতে। তবে কোয়ার্টার ফাইনালে আরেক জায়ান্টের বিপক্ষে পেরে উঠলো না স্পেনের দ্বিতীয় বিভাগের দলটি।

লামিনে ইয়ামাল ও রোনাল্ড আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিফাইনাল নিশ্চিত করলো বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে আলবাসেতেকে ২-১ গোলে হারালো কাতালান ক্লাবটি।

এদিন ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় বার্সেলোনা। ৩৯তম মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের পাস থেকে বক্সের ভেতর বাঁ পায়ের শটে গোল করেন তরুণ তারকা ইয়ামাল। ক্লাব পর্যায়ে এটি ছিল তার শেষ ছয় ম্যাচে পঞ্চম গোল। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান আরাউহো। ৫৬তম মিনিটে মার্কাস রাশফোর্ডের কর্নার থেকে হেডে গোল করেন উরুগুয়ের এই ডিফেন্ডার। মানসিক স্বাস্থ্যজনিত কারণে গত বছর কিছুদিন বিরতিতে থাকার পর এটি ছিল তার প্রথম গোল।

শেষদিকে চাপ বাড়ায় আলবাসেতে। ৮৪তম মিনিটে তাদের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও ৮৭তম মিনিটে হাভি মোরেনোর গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। কিছুক্ষণ পর ফেরান তোরেসের একটি গোলও অফসাইডে বাতিল হলে ব্যবধান বাড়ানো হয়নি বার্সেলোনার। যোগ করা সময়ে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আলবাসেতে, তবে গোললাইন থেকে বল ক্লিয়ার করে দলকে রক্ষা করেন জেরার্দ মার্তিন।

ম্যাচ শেষে বার্সেলোনা ডিফেন্ডার আরাউহো বলেন, ‘আমরা জানতাম ম্যাচটা সহজ হবে না। কোপার ম্যাচ শেষ মুহূর্ত পর্যন্ত খোলা থাকে। তারা এক গোল পেয়ে শেষদিকে ঝাঁপিয়ে পড়ে, যা স্বাভাবিক। দল ভালোভাবে পরিস্থিতি সামলেছে। আমরা সেমিফাইনালে উঠেছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার এটি শেষ ১৭ ম্যাচে ১৬তম জয়। একমাত্র হারটি এসেছে গত মাসে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। টানা চার মৌসুম কোপা দেল রের শেষ চারে জায়গা করে নেয়া বার্সেলোনা গত মৌসুমে ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছিল। এই ম্যাচে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক বিশ্রাম দিয়েছিলেন রাফিনিয়া, গাভি ও পেদ্রিকে।

এর আগে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক দেখিয়েছিল আলবাসেতে। তার আগে রাউন্ড অব ৩২-এ তারা বিদায় করেছিল লা লিগার ক্লাব সেল্তা ভিগোকেও। বর্তমানে দ্বিতীয় বিভাগে ১২ নম্বরে থাকা আলবাসেতে সর্বশেষ ১৯৯৪-৯৫ মৌসুমে কোপার সেমিফাইনাল খেলেছিল।

আলবাসেতের গোলদাতা মোরেনো বলেন, ‘আমরা গর্বিত। কে ভেবেছিল আমরা সেল্তা, রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনার বিপক্ষেও এমন লড়াই করতে পারব?’

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au