সর্বশেষ

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে সবার উপরে সাইম আইয়ুব

  • 4:20 am - February 05, 2026
  • পঠিত হয়েছে:১৯৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ ফেব্রুয়ারি-সিকান্দার রাজাকে সরিয়ে টি-টোয়েন্টি এক নম্বর অলরাউন্ডার বনে গেছেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব।

আইসিসির হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে তার। রাজা নেমে গেছেন দুইয়ে। এক নম্বরে উঠা সাইমের রেটিং পয়েন্ট ২৯০, রাজা তার চেয়ে এক রেটিং পয়েন্টে পিছিয়ে। পাকিস্তানি ক্রিকেটার এই পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়া সিরিজের পারফরম্যান্স দিয়ে। হোয়াইটওয়াশ করার সিরিজে ৩ ম্যাচে ১৭০ স্ট্রাইকরেটে ১১৯ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন তিনি। বল হাতে নিয়েছেন ৩ উইকেট।

একই সিরিজে বল হাতে ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারি হওয়া মোহাম্মদ নাওয়াজেরও এক ধাপ উন্নতি হয়েছে, ব্যাট হাতে করেছিলেন ২৯ রান। রোস্টন চেজকে পাঁচে ঠেলে দিয়ে চার নম্বরে উঠেছেন তিনি। ৬ উইকেট নিয়ে আবরার আহমেদ হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন তিনি। আগের মতোই শীর্ষে ভারতের বরুন চক্রবর্তী।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে ইংল্যান্ডের আদিল রশিদেরও। ৬ থেকে ৪ নম্বরে এসেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে এই লেগি ৫ উইকেট নিয়েছিলেন।নাওয়াজের উন্নতি হয়েছে ৮ ধাপ, সেরা দশে ঢোকা এই ক্রিকেটারের স্থান এখন ৭ নম্বরে।

ব্যাটিংয়ে বড় লাফ দিয়েছেন রায়ান রিকেলটন, ইশান কিশান, শিমরন হেটমায়ার ও শেরফান রাদারফোর্ড। ৪২ ধাপ এগোনো রিকেলটন এখন ৪১, ৩২ ধাপ এগোনো কিশান ৩২, ২৪ ধাপ এগোনো রাদারফোর্ড ৭৭ ও ২২ ধাপ এগোনো হেটমায়ার ৭১ নম্বরে উঠেছেন। অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজে ৯৩ রান করা ক্যামেরন গ্রিনের ১৬ (বর্তমান স্থান ১৪), ১২০ রান করা সালমান আলীর ১২ (বর্তমান স্থান ২৯ )ও সাইমের ৮ (বর্তমান স্থান ২৮) ধাপ উন্নতি হয়েছে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au