সর্বশেষ

যুব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড

  • 6:26 pm - February 05, 2026
  • পঠিত হয়েছে:১৪৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ ফেব্রুয়ারি-আফগানিস্তানের বিশাল পুঁজিও সহজেই টপকে গেল ভারত। আর তাদের হারিয়ে ফাইনালের টিকিট কাটল ম্যান ইন ব্লুরা। আগামীকাল ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় যুবরা।

হারারেতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তান ৪ উইকেটে ৩১০ রানের বিশাল পুঁজি পায়। তাতে ৩১১ রানের লক্ষ্য দাঁড়ায় ভারতের সামনে। তবে সেই লক্ষ্য ৭ উইকেট আর ৫৩ বল হাতে রেখেই পৌঁছে যায়।

টস ভাগ্য ছিল আফগানিস্তানের পক্ষে। প্রথমে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরি পায় আফগান দুই ব্যাটার ফয়সাল সিনোজাদা এবং উজাইরউল্লাহ নিয়াজাই। সিনোজাদা ৯৩ বলে ১১০ আর উজাইরউল্লাহ নিয়াজাই খেলেন ৮৬ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস।

দুই সেঞ্চুরিকে এক সেঞ্চুরিতেই মোকাবেলা করেছে ভারত। ওপেনার অ্যারন জর্জ ১০৪ বলে ১১৫ রানের ইনিংস খেলেন। আরেক ওপেনার বৈভব সূর্যবংশী বরাবরের মতো মারকুটে খেলে ৩৩ বলে করেন ৬৮ রান।

এছাড়া অধিনায়ক আয়ুশ এমহাত্রে ৬২ আর ভিহান মালহোত্রা খেলেন অপরাজিত ৩৮ রান। এই জনের ব্যাটে ভারতের জয় পেতে একদমই কষ্ট হয়নি।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au