সর্বশেষ

লিটন-সাইফের ফিফটি, অদম্য টি-টোয়েন্টি টুর্নামেন্টে সহজ জয় পেল ধূমকেতু

  • 5:38 am - February 06, 2026
  • পঠিত হয়েছে:১০৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ ফেব্রুয়ারি-অদম্য বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে লিটন দাস ও সাইফ হাসানের ফিফটিতে দুরন্ত একাদশের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে ধূমকেতু। শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান করে দুরন্ত। জবাবে ২৩ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ধূমকেতু।

১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ধূমকেতু একাদশকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার। ২.৫ ওভারে আসে ৩৪ রান। মাত্র ৮ বলে ১৭ রান করে আউট হন তানজিদ হাসান তামিম।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামেন দলনেতা লিটন কুমার দাস। এসময় প্রতিপক্ষের বোলারদের রীতিমতো তুলোধূনো করতে থাকেন সাইফ ও লিটন। দুজন মিলে গড়েন ৭৬ রানের জুটি।

তাতেই জয়ের ভিত পেয়ে যায় ধূমকেতু। দুজনই ফিফটির দেখা পেয়েছেন। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি সাইফ। আউট হন ব্যক্তিগত ৩০ বলে ৫০ রানে।

এরপর আরও দুটি উইকেট হারায় ধূমকেতু। ৫ রানে পারভেজ হোসেন ইমন ও ২ রানে তাওহীদ হৃদয় সাজঘরে ফেরেন। এরপর শামীম পাটোয়ারীকে নিয়ে জয় নিশ্চিত করেন লিটন দাস।

ফিফটি পূরণের পর লিটন অপরাজিত থাকেন ৬৫ রানে। আর ২ রানে অপরাজিত থাকেন শামীম।

এর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধূমকেতুর অধিনায়ক লিটন দাস। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আসে ৩১ রান। মাত্র ৬ বলে ১৫ রান করে আউট হন জিসান আলম। পরের উইকেটে নেমে ২১ বলে ১৬ রান করেন আজিজুল হাকিম তামিম।

এদিকে ইতিবাচক ব্যাট করছিলেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। কিন্তু ভুল বোঝাবুঝিতে রানআউট হন তিনি। আউট হওয়ার আগে করেন ৩৯ রান। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আরিফুল ইসলাম। তার ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

ঝোড়ো ব্যাটিংয়ের আভাস দিয়েছিলেন দুরন্ত একাদশের অধিনায়ক আকবর আলী। কিন্তু তাকে বেশিক্ষণ টিকতে দেননি রিশাদ হোসেন। রিশাদের বলে লিটনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ১০ বলে ১৮ রান করেন আকবর। ৯ বলে ১৫ রান করেন এসএম মেহরব। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৫, জাওয়াদ আবরার ১০ ও রাকিবুল ০ রান করেন।

ধূমকেতু একাদশের সবচেয়ে সফল বোলার রিশাদ হোসেন। ৪ ওভার বল করে মাত্র ২২ রানের খরচায় একাই তিনটি উইকেট নেন তিনি। দুটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au