খেলা

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ

‘সেই দিনের’ কথা মনে করিয়ে পাকিস্তানকে চিঠি দিল শ্রীলঙ্কা

  • 2:16 pm - February 06, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার
পাকিস্তান ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৬ ফেব্রুয়ারি- টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। সংস্থাটির সভাপতি শাম্মি সিলভা পাঠানো ওই চিঠিতে শুধু ক্রিকেটীয় স্বার্থ নয়, বরং অর্থনৈতিক, কূটনৈতিক এবং দীর্ঘমেয়াদি সম্পর্কের বিষয়গুলোও গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন।

চিঠিতে শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ শুধু একটি খেলা নয়, এটি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ও ব্যবসায়িকভাবে গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর একটি। এই ম্যাচ না হলে শুধু আয়োজক দেশই নয়, সরাসরি ক্ষতির মুখে পড়বে পাকিস্তান ক্রিকেটও। এমনকি এর প্রভাব পড়তে পারে দেশটির সামগ্রিক অর্থনীতির ওপর।

চিঠিতে পাকিস্তানের দুঃসময়ে শ্রীলঙ্কার ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন শাম্মি সিলভা। ২০০৯ সালের ৩ মার্চ লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট কার্যত মুখ ফিরিয়ে নিয়েছিল পাকিস্তান থেকে। প্রায় ছয় বছর দেশটির মাঠে কোনো আন্তর্জাতিক ক্রিকেট হয়নি।

সেই সময় পাকিস্তানের পাশে দাঁড়ানো প্রথম বড় ক্রিকেট জাতি ছিল শ্রীলঙ্কা। ২০১৫ সালে জিম্বাবুয়েকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পর, বড় দল হিসেবে পাকিস্তান সফরে যায় শ্রীলঙ্কাই। ঝুঁকি ও সংবেদনশীলতার মধ্যেও একাধিকবার পাকিস্তান সফর করে লঙ্কান ক্রিকেটাররা, যার ফলেই ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে পাকিস্তান।

শ্রীলঙ্কা ক্রিকেট মনে করিয়ে দিয়েছে, বন্ধুত্বের সেই সময়ে যে সাহসী ভূমিকা তারা রেখেছিল, আজ তার প্রতিদান হিসেবেই তারা পাকিস্তানের কাছে সহযোগিতা প্রত্যাশা করছে।

শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। ম্যাচটি ঘিরে ইতোমধ্যে টিকিট বিক্রি শেষ, পর্যটন খাতে তৈরি হয়েছে বড় প্রত্যাশা, এবং স্থানীয় ও আন্তর্জাতিক দর্শকদের আগ্রহ তুঙ্গে।

চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি পাকিস্তান না খেললে শ্রীলঙ্কার পর্যটন ও আতিথেয়তা খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। পাশাপাশি সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন এবং আইসিসির বাণিজ্যিক কাঠামোতেও এর নেতিবাচক প্রভাব পড়বে, যা শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেটের আয়েও আঘাত হানবে।

বাংলাদেশকে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তান সরকার। তবে এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো অবস্থান জানায়নি।

এদিকে ভারতের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে তারা ম্যাচ খেলতে প্রস্তুত। ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, ম্যাচ না খেলার সিদ্ধান্ত ভারতের নয় এবং নির্ধারিত সূচি অনুযায়ী ভারত দল নিরপেক্ষ ভেন্যু কলম্বোতেই যাবে।

চিঠির শেষাংশে শ্রীলঙ্কা ক্রিকেট পাকিস্তান বোর্ডকে অনুরোধ জানিয়েছে, বিশ্বকাপের বৃহত্তর স্বার্থ, আয়োজক দেশের প্রস্তুতি এবং কোটি কোটি ক্রিকেটভক্তের প্রত্যাশার কথা বিবেচনায় রেখে যেন পাকিস্তান দল ভারতের বিপক্ষে মাঠে নামে।

এখন নজর পাকিস্তান ক্রিকেট বোর্ডের দিকে। শ্রীলঙ্কার এই কূটনৈতিক ও আবেগঘন আহ্বানে তারা কী সিদ্ধান্ত নেয়, তার ওপর নির্ভর করছে শুধু একটি ম্যাচ নয়, বরং পুরো বিশ্বকাপের আবহ এবং ক্রিকেট রাজনীতির পরবর্তী গতিপথ।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au