সর্বশেষ

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড

  • 5:34 pm - February 06, 2026
  • পঠিত হয়েছে:৯৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ ফেব্রুয়ারি-বিশ্বকাপের আগেরদিন বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। একের পর এক চোটের ধাক্কায় বিপর্যস্ত সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগামীকাল থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। তার আগেরদিন তারকা পেসার জশ হ্যাজলউডের পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এর আগে পেস বিভাগের অন্যতম প্রধান অস্ত্র প্যাট কামিন্সও পিঠের ইনজুরিতে ছিটকে যান। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মিচেল স্টার্কের পর এবার কামিন্স-হ্যাজলউডকে ছাড়াই হবে অজিদের বিশ্বকাপ অভিযান।

বিশ্বকাপ মাঠে গড়াতে আর ২৪ ঘণ্টা বাকি, অবশ্য অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচ খেলবে আরও পাঁচদিন পর (১১ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ আয়ারল্যান্ড)। ২০২৫ সালে টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স ছিল হ্যাজলউডের। যার সুফল পেয়ে প্রথমবার আইপিএলে চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজেও আলো ছড়িয়েছিলেন হ্যাজলউড। তাকেও বিশ্বকাপে না পাওয়া অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কাই বটে!

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au