সর্বশেষ

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে ৩১ জন নিহত, আহত ১৬৯

  • 2:54 am - February 07, 2026
  • পঠিত হয়েছে:১১৩ বার
ঘটনাস্থলের বাইরে নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের ভিড়। ছবি: এএফপি

মেলবোর্ন, ৭ ফেব্রুয়ারি- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬৯ জন। শুক্রবার জুমার নামাজের সময় তারলাই এলাকার মসজিদটিতে এ বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী হামলা বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে মসজিদের ভেতরে ও আশপাশে ছড়িয়ে–ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ, কাঁচের টুকরা এবং রক্তাক্ত মরদেহ দেখা গেছে। বিস্ফোরণের পর আতঙ্কিত মুসল্লিরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। মসজিদের বাইরের বাগানেও বেশ কয়েকজন আহতকে পড়ে থাকতে দেখা যায়, যারা সাহায্যের জন্য চিৎকার করছিলেন।

বিস্ফোরণে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে। ছবি: এএফপি

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ বলেন, বিস্ফোরণের ধরন তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে পাওয়া কিছু আলামত দেখে আত্মঘাতী হামলার আশঙ্কা জোরালো হয়েছে। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো।

বিস্ফোরণের পরপরই জেলা প্রশাসন মসজিদ ও আশপাশের এলাকা ঘিরে ফেলে এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। উদ্ধারকর্মীরা দ্রুত আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে রক্তদানের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।

নিরাপত্তা পরিস্থিতির দিক থেকে ঘটনাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ এই সময় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মিরজিওয়েভ দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করছেন। সফর চলাকালে রাজধানীতে এমন হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে বড় শহরগুলোতে নিরাপত্তা কিছুটা উন্নত হলেও উপাসনালয় লক্ষ্য করে হামলার ঘটনা দেশটির জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী, তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

এই শাখার আরও খবর

সাংবাদিক রেজানুরের গ্রেফতারে কিউআরএস’র উদ্বেগ

মেলবোর্ন, ২২ জুন-  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক ও দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রেজানুর ইসলামের গ্রেফতার…

সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন

মেলবোর্ন, ২২ জুন- কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেত্রী সেলিমা আহমাদ মেরী আর নেই। রোববার (২১ জুন) রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের…

অস্ট্রিয়ার ৬ ফুট ৬ ইঞ্চির ‘দৈত্য’ সাসাকে ঘিরে সতর্ক আর্জেন্টিনা

মেলবোর্ন, ২২ জুন- বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইউরোপের প্রতিনিধি অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে…

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

মেলবোর্ন, ২২ জুন-লেবাননের সঙ্গে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনো অনিশ্চিত ও ভঙ্গুর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান অব স্টাফ জেনারেল ইয়াল জামির। তিনি…

অস্ট্রেলিয়ার আবাসন বাজারে নিলাম সফলতার হার ৫০ শতাংশের নিচে

মেলবোর্ন, ২২ জুন- অস্ট্রেলিয়ার আবাসন বাজারে ক্রেতা ও বিক্রেতাদের আস্থার সংকট আরও গভীর হয়েছে। দেশটির প্রধান শহরগুলোতে বাড়ি বিক্রির নিলাম সফলতার হার (অকশন ক্লিয়ারেন্স রেট)…

ভারতে সি-ফুড কারখানায় বিস্ফোরণ, নিহত ৭ নারী শ্রমিক

মেলবোর্ন, ২২ জুন- ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভাল্লুর জেলায় একটি বেসরকারি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত সাত নারী শ্রমিক নিহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au