অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…
মেলবোর্ন ৭ ফেব্রুয়ারি-লড়াইটা করলেন একাই, হারতে থাকা ম্যাচটার হাল ধরে জেতালেন দলকে। নুরুল হাসান সোহানের ৪৪ বলে ৭৬ রানের হার না মানা ইনিংসের সুবাদে ২ উইকেটে জিতেছে দুর্বার একাদশ।
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে আগে ব্যাট করতে নেমে ১৫৬ রানের পুঁজি দাঁড় করায় ধূমকেতু একাদশ। দলের হয়ে ৩৭ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন লিটন দাস।
জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দুর্বার একাদশ। চাপের মুখে দলের হাল ধরেন নুরুল হাসান সোহান। ৪৪ বলে ৭৬ রান করে শেষ ওভারে ফেরেন রানআউট হয়ে।
তবে ম্যাচসেরা হয়েও জয়ের কৃতিত্ব দিয়েছেন সবাইকে। ধূমকেতুর ১৩ সদস্যের মধ্যে জায়গা হয়নি বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ সাইফউদ্দিনের। দুজনই আছেন দুর্বার একাদশে। এবার দুর্বারের হয়ে ধূমকেতুকে হারিয়ে দেওয়া নিয়ে উচ্ছ্বসিত সোহান।
সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহান বলেন, ‘না আমি একা তাদের হারাইনি। আমি সবসময় বলি ক্রিকেট একটা দলগত খেলা। প্লেয়ার আমাদের যারা ছিল সবারই কিছু না কিছু এফোর্ট ছিল। ছোট ছোট অবদান ছিল। টিম এফোর্টেই জয় এসেছে। বিশ্বকাপ সবার জন্য গুরুত্বপূর্ণ। এখন যেটাই সুযোগ পেয়েছি, ওইটাই আসলে, কাজ তো আসলে আমাদের মাঠে খেলা। বিশ্বকাপের সাথে মিলবে না। তবে যেটাই সুযোগ পেয়েছি খেলার (চেষ্টা করছি)।’
সুযোগ পেলে উপরে ব্যাট করতে চান এই ক্রিকেটার। কারণ মির্ডল অডারে ব্যাট করে সব সময় বড় ইনিংস খেলা সম্ভব নয় বলেও জানালেন তিনি৷
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au