সর্বশেষ

ফাইনালের আগে অনুশীলন করতে পারেনি বাংলার জয়ীতারা

  • 5:35 am - February 07, 2026
  • পঠিত হয়েছে:১০৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ ফেব্রুয়ারি- আজ সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচের আগের দিন সব দলই অনুশীলনে ব্যস্ত থাকে। কিন্তু বাংলাদেশ দল বাধ্য হয়ে অনুশীলন বাতিল করেছে।

নেপালের পোখরায় চলছে সাফ অ-১৯ নারী টুর্নামেন্ট। এই ভেন্যুর মাঠ অত্যন্ত নিম্নমানের। এ নিয়ে বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার প্রথম ম্যাচের পরই অভিযোগ তুলেছিলেন। ফাইনালের আগে অনুশীলন মাঠ নিয়েও অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা যতটা সম্ভব অনুশীলন সীমিত রাখার চেষ্টা করেছি, কারণ মাঠের কন্ডিশন। আমি জানি অন্য দেশগুলোও মাঠ নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে।’

মাঠ খারাপ থাকায় ইনজুরির ঝুঁকি থাকে। বাংলাদেশ দলে বড় ধরনের কোনো চোট নেই। এরপরও কয়েকজনের সামান্য ব্যথা নিয়ে ভাবনায় কোচ বাটলার, ‘আমরা বেশ কিছু চোট পেয়েছি। আমার প্রথম এবং মূল লক্ষ্য হল ফিট খেলোয়াড়দের একটি দলকে মাঠে নামানো।’

বাংলাদেশ রাউন্ড রবিন লিগে ২-০ গোলে ভারতকে হারিয়েছে। অন্য ম্যাচের চেয়ে ফাইনাল ভিন্ন, তাই কোচ সেই জয় মাথায় রাখছেন না। আগামীকাল নতুন করে পরিকল্পনা সাজাচ্ছেন, ‘আমার একটা মোটামুটি ধারণা আছে, তারা (ভারত) কীভাবে খেলবে, সে ইঙ্গিতটা পেয়েছি। আমি বলতে চাইছি, তাদের কিছু ভালো খেলোয়াড় আছে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের সেরা মানে ও সতেজ থাকতে হবে এবং বাস্তবিক অর্থে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে।’

সাফের বয়সভিত্তিক নারীদের এই প্রতিযোগিতা অ-১৮ থেকে অ-২০ পর্যায়ে মোট ছয়বার হয়েছে। বাংলাদেশ চারবার এবং ভারত একবার এককভাবে হয়েছে চ্যাম্পিয়ন। ২০২৪ সালের আসরে যৌথভাবেও সেরা হয়েছিল দুই দল। ঢাকায় অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে ম্যাচ কমিশনারের টস কান্ডে সাফ শেষ পর্যন্ত ট্রফি ভাগাভাগি করতে বাধ্য হয়।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au