সর্বশেষ

পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

  • 6:47 pm - February 07, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ ফেব্রুয়ারি-টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন সাবেক ভারত অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর সভাপতি সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানের এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘আমি জানি না কেন পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না। এই প্রথম শুনছি, বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না।’

আজ থেকে শুরু হতে যাওয়া আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে যখন ক্রিকেটবিশ্বে উত্তেজনা তুঙ্গে।

টুর্নামেন্ট শুরুর সপ্তাহ খানেক আগে পাকিস্তানের এমন সিদ্ধান্ত টুর্নামেন্টে নতুন করে বিতর্ক তৈরি করেছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ছিল।

ভারতের মাটিতে প্রথম ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে কলকাতার ইডেন গার্ডেনে, যেখানে স্কটল্যান্ড মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

স্বাগতিক দল হিসেবে ভারতের সম্ভাবনা নিয়ে আশাবাদী সৌরভ গাঙ্গুলি বলেন, ‘এটা ঘরের মাঠে বিশ্বকাপ।

ভারতের জয়ের সম্ভাবনা অনেক বেশি।’ একই সঙ্গে তিনি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করেন এবং বলেন, বাংলাদেশের এই আসরে অংশ নেওয়া উচিত ছিল।

এর আগে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, তাদের জাতীয় দল বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে নির্ধারিত গ্রুপ ম্যাচে মাঠে নামবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, সরকারের সিদ্ধান্তের কারণেই এই ম্যাচ বয়কট করা হচ্ছে।

পাকিস্তানের অবস্থানের জেরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আইসিসি। বিশ্ব সংস্থাটি জানিয়েছে, নির্বাচনী অংশগ্রহণ বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতার মৌলিক নীতির পরিপন্থী এবং সব দলকে নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে হবে।

সহ-আয়োজক শ্রীলঙ্কাও পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে পর্যটন ও সংশ্লিষ্ট খাতে নেতিবাচক প্রভাব পড়বে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au