সর্বশেষ

রেকর্ডের বরপুত্র সূর্যবংশীর জয়জয়াকার

  • 6:55 pm - February 07, 2026
  • পঠিত হয়েছে:১২৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ ফেব্রুয়ারি- ‘সূর্যবংশী— সূর্য-সাম্রাজ্যের ছেলে। যুবাদের ফাইনালে সেভাবেই খেলল। একে থামানো যায় না। ইংল্যান্ড বোলাররা সব রকম চেষ্টা করেছে। কিন্তু সূর্যকে থামাবে কে? ভারতীয় ক্রিকেটে সূর্যোদয়। ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’

ডেল স্টেইন লিখেছেন, ‘সবাই টুইট করছে ছেলেটাকে নিয়ে। আমিও করি। মনে হয় স্কুল জীবন শেষ করার আগেই আইপিএল জিতে নেবে বৈভব।’ বিরাট কোহলি থেকে গৌতম গম্ভীর— বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানিয়েছেন সবাই। টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক সূর্যকুমার যাদবের মন্তব্য, ‘অবিশ্বাস্য ইনিংস। ছেলেটার কী মানসিকতা, ফাইনালেই এই রকম ইনিংস খেলল।’

বিহারের সমস্তিপুরে জন্ম বৈভব সূর্যবংশীর। নজর কেড়েছে আরও অনেক আগেই। কিন্তু এদিন নিজেকেও ছাপিয়ে গেল সে? ম্যাচ আর প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হওয়ার পর সংবাদ সম্মেলনে বৈভব বলেন, ‘নিজের ব্যাটিং দক্ষতার উপরে আস্থা ছিল আমার। জানতাম, বড় ম্যাচে ঠিক অবদান রাখতে পারব। সেটাই হলো। আমরা নিজেদের উপরে কোনো চাপই নিইনি।’

তার ব্যাটে মুগ্ধ ইউসুফ পাঠানও। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘১৪ বছর বয়স। কোনো ভয় নেই, কোনো চাপ নেই। নিখাদ প্রতিভা। বৈভব সূর্যবংশী শুধু একটা ইনিংস খেলেনি, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ যেন লিখে দিল।’ ইরফান পাঠানের মন্তব্য, ‘বিশ্বকাপ ফাইনালে রাজকীয় ইনিংস। বৈভব শুধু ধারাবাহিকতাই দেখাচ্ছে না, প্রয়োজনের সময় সেরাটা দিচ্ছে।’

১৪ বছরের বাঁ-হাতি ওপেনার ইতোমধ্যেই নিজের নামের পাশে যে পরিসংখ্যান বসিয়ে ফেলেছে, তা অনেক ক্রিকেটার সারা জীবনে বসাতে পারে না। আইপিএলে শতরান, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শতরান, মুস্তাক আলি ট্রফিতে শতরান, বিজয় হজারেতে শতরান, ভারতীয় এ দলের হয়ে শতরান, যুব ভারতের হয়ে এক দিনের ম্যাচে শতরান, যুব টেস্টে শতরান, যুব এশিয়া কাপে শতরান। ১৪ বছর বয়সে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়, ফাইনালে ম্যাচের সেরা ক্রিকেটার এবং প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কার। সিনিয়র, জুনিয়র, পুরুষ, মহিলা মিলিয়ে কোনো আইসিসি প্রতিযোগিতার ফাইনালে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এটাই সর্বোচ্চ স্কোর। বারবার তুলনায় উঠে আসছে কপিল দেবের ওই রূপকথার ইনিংস। যোগাযোগ মাধ্যমে অনেকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন একটা দিক— কপিলের মতো বৈভবের শতরানের মঞ্চও বিশ্বকাপ, যদিও তা অনূর্ধ্ব-১৯। কপিল ইংল্যান্ডের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওই ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন। বৈভব খেলল জিম্বাবুয়ের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে।

এদিকে, কিশোর বয়সেই আইসিসির ট্রফি জেতা বৈভব সূর্যবংশীকে এবার সিনিয়র দলে দেখতে চাইছেন তার কোচ সৌরভ কুমার। ভারতীয় দলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের দিন বাড়িতে ছিলেন না বৈভবের কোচ। শনিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় ধারাভাষ্য দেবেন তিনি। প্লেন ধরার ব্যস্ততার মধ্যেই কথা বলেন তিনি। সৌরভ বলেন, ‘বৈভব ভারতের সিনিয়র দলে খেললে, ২০ ওভারে ৩০০ রান উঠবে।’ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মাঝে কয়েকবার বৈভবের সঙ্গে কথা হয়েছে তার। তবে কোনো বড় প্রতিযোগিতা চলার মাঝে ছাত্রের সঙ্গে খুব বেশি কথা বলতে পছন্দ করেন না তিনি।

সৌরভ বলেন, ‘ভারতীয় দলের একজন কোচ রয়েছেন। তিনি বৈভবকে গাইড করছেন। এর মাঝে আমি কথা বললে বৈভবের অসুবিধা হবে। ও বিভ্রান্ত হয়ে যাবে। তাই আমি খুব বেশি কথা বলি না। তবে রঞ্জি ট্রফিতে বিহারের খেলা দেখেছে বৈভব। আমাকে এক দিন ফোন করে বিহারের দল নিয়ে জানতে চাইছিল।’

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au