সর্বশেষ

গ্র্যামিজয়ী গায়কের সঙ্গে অস্কারজয়ী অভিনেত্রীর বাগদান

  • 12:29 am - February 08, 2026
  • পঠিত হয়েছে:৪০ বার

মেলবোর্ন, ৮ ফেব্রুয়ারি- দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে ছয় বছরের প্রেমিক গ্র্যামিজয়ী সংগীতশিল্পী ভ্যান হান্টের সঙ্গে বাগদানের খবর নিশ্চিত করলেন অস্কারজয়ী অভিনেত্রী ও সাবেক ‘বন্ডকন্যা’ হ্যালি বেরি। একইসঙ্গে জানালেন বিয়ে নিয়ে প্রস্তুতির কথাও।

সম্প্রতি জনপ্রিয় টক শো ‘দ্য টুনাইট শো স্টার্টিং জিমি ফ্যালন’-এ হাজির হয়ে এই সুখবর দেন হ্যালি। এ

এত দিন শোনা যাচ্ছিল, ভ্যান হান্ট নাকি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু হ্যালি তাতে সাড়া দেননি।
অনুষ্ঠানে সেই ধারণাকে স্পষ্টভাবে ভুল প্রমাণ করেন অভিনেত্রী।

হ্যালি বলেন, অনেকে মনে করে, সে আমাকে প্রস্তাব দিয়েছিল আর আমি ‘না’ বলেছিলাম। কিন্তু আমি কখনোই তাকে ‘না’ বলিনি।আমরা এখনো বিয়ের তারিখ ঠিক করিনি।

তবে এটুকু নিশ্চিত- আমি ওকেই বিয়ে করতে যাচ্ছি।বাগদানের ঘোষণার সঙ্গে সঙ্গে আলোচনায় আসে হ্যালির আংটিও। অনুষ্ঠানের সঞ্চালক জিমি ফ্যালন দুজনকে অভিনন্দন জানিয়ে বলেন, তোমরা দারুণ এক জুটি। তখন হাসিমুখে নিজের আংটি দেখিয়ে হ্যালি বলেন, ‘ধন্যবাদ।

ও আমাকে আংটি পরিয়েছে।’এই আংটি প্রথম নজরে আসে লন্ডনে হ্যালির নতুন ছবি ‘ক্রাইম ১০১’-এর একটি স্ক্রিনিংয়ে। পরে নিউ ইয়র্কের একটি প্রেস ইভেন্টেও সেটি দেখা যায়।

হ্যালি বেরি ও ভ্যান হান্টের পরিচয় ২০২০ সালে। ভ্যান হান্টের ভাইয়ের মাধ্যমে টেক্সট মেসেজে তাদের প্রথম যোগাযোগ হয়।

সে সময় ভ্যানের ভাই হ্যালির মেনোপজকেন্দ্রিক ওয়েলনেস ব্র্যান্ড ‘রেসপিন’-এর সঙ্গে কাজ করতেন। দীর্ঘদিন ফোনালাপ ও বার্তালাপের পর তারা প্রথম সরাসরি দেখা করেন। একই বছরের সেপ্টেম্বরেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন দু’জন।২০২৫ সালের জুনে টুডে ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান হান্ট জানিয়েছিলেন, হ্যালির কাছে তার বিয়ের প্রস্তাব তখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল।

হ্যালি বেরি এর আগে তিনবার বিয়ে করেছেন। সাবেক এমএলবি খেলোয়াড় ডেভিড জাস্টিস, সংগীতশিল্পী এরিক বেনেট ও অভিনেতা অলিভিয়ে মার্টিনেজের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। তবে ভ্যান হান্টের সঙ্গে ছয় বছরের স্থিতিশীল ও পরিণত সম্পর্ক তাকে নতুন করে আত্মবিশ্বাসী করেছে বলেই ধারণা করছেন ঘনিষ্ঠজনরা।

এদিকে ভ্যান হান্ট আগেও বিবাহিত ছিলেন এবং আগের সম্পর্ক থেকে তার একটি সন্তান রয়েছে।

এই শাখার আরও খবর

পশ্চিমবঙ্গের সাত জেলায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

মেলবোর্ন, ২৯ এপ্রিল- পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার সকাল সাতটা থেকে। সাত জেলার ১৪২টি বিধানসভা আসনে একযোগে চলছে ভোট। সকাল…

কোন পথে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা? 

মেলবোর্ন,  ২৯ এপ্রিল- বাংলাদেশে বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা যাবে কীভাবে—এই প্রশ্ন নতুন নয়, তবে সাম্প্রতিক এক সিদ্ধান্তে সেই পুরোনো বিতর্ক আবারও সামনে এসেছে।…

রিজওয়ানার থাবা বসানো গণস্বাস্থ্য কেন্দ্র এখন দখল, দুর্নীতি ও বিতর্কে ঘেরা

মেলবোর্ন, ২৯ এপ্রিল- একাত্তরের মুক্তিযুদ্ধের সময় চারদিকে যুদ্ধ, মৃত্যু আর অনিশ্চয়তার মধ্যে সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরায় গড়ে উঠেছিল এক অনন্য মানবিক উদ্যোগ ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল’।…

৯ গোলের রোমাঞ্চে কাঁপল প্যারিস, বায়ার্নকে হারাল পিএসজি

মেলবোর্ন, ২৯ এপ্রিল- চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে ফরাসি জায়ান্ট…

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পদত্যাগ

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  সরকারের নির্দেশনার পর পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড–এর বর্তমান কমিটির সদস্যরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশেষ সভা ডেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান…

বৃষ্টির পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিল পরীক্ষার্থীরা

মেলবোর্ন, ২৯ এপ্রিল- প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লা নগরী। মাত্র সোয়া এক ঘণ্টার বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au