সর্বশেষ

গুঞ্জনের মাঝে পাসপোর্ট দেখিয়ে যা বললেন বুবলী

  • 2:29 am - February 08, 2026
  • পঠিত হয়েছে:৬১ বার

মেলবোর্ন, ৮ ফেব্রুয়ারি- মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী! শাকিব খান ও বুবলীর ঘরে আসছে দ্বিতীয় সন্তান। শুধু তাই নয়, সন্তান জন্ম দিতে এ মাসেই নাকি উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে। চলমান এমন গুঞ্জনের মাঝেই বিদেশ যাত্রা নিয়ে রহস্য আরও উসকে দিলেন নায়িকা নিজেই।

রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের সামনে নিজের পাসপোর্ট দেখান তিনি।

তবে বিষয়টি নিয়ে সরাসরি কোনো ব্যাখ্যা দেননি বুবলী।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই আয়োজনে বিস্কিট রঙের ফ্লোর টাচ গাউন পরে হাজির হন বুবলী। অনুষ্ঠানে উপস্থিত সবার নজর কাড়ে তার বেবিবাম্প!

এদিন ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করা হলে হাসিমুখে বুবলী বলেন, ‌যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলবো তখন সবাইকে সম্মান জানিয়ে কথা বলবো। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।

আজকে আমরা একটা প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি। এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।বিদেশ যাত্রা প্রসঙ্গে কোনো স্পষ্ট উত্তর না দিলেও অনুষ্ঠানে উপস্থিত সবার সামনে নিজের পাসপোর্ট দেখান বুবলী। এ সময় তিনি বলেন, এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ পাসপোর্ট।

যেটা আজ হাতে পেয়েছি।ভালোবাসা দিবস নিয়ে জানতে চাইলে বুবলী বলেন, ভ্যালেন্টাইন মানে আমার কাছে প্রিয় মানুষগুলো। সবার ভালোবাসা নিয়ে প্রতিদিনকেই আমি ভালোবাসা দিবসের মতো করে কাটাতে চাই। তবে ভালোবাসা দিবসে স্পেশাল প্ল্যান তো অবশ্যই রয়েছে।

এর আগে, গত বছরের শেষ দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটানোর পর থেকেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

শোবিজ অঙ্গনে আলোচনা চলছে- পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলীর দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন শাকিব খান। তবে এ বিষয়ে শাকিব খান এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au