সর্বশেষ

ধূমকেতুকে নিয়ে অদম্য টি-টোয়েন্টি কাপের ফাইনালে দুর্বার

  • 6:01 am - February 08, 2026
  • পঠিত হয়েছে:২১০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ ফেব্রুয়ারি-ফাইনালে ধূমকেতু আগেই এক পা দিয়ে রেখেছিল। সেটাও নিশ্চিত হয়ে গেল। তাও আবার দুর্বার একাদশের সৌজন্যে। মিরপুর শের-ই-বাংলায় অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ম্যাচে দুর্বার একাদশ ৭ উইকেটের অনায়েস জয় পায়। তাতে ধূমকেতুকে নিয়ে দুর্বার টানা দুই জয়ে নিশ্চিত করে ফেলে প্রতিযোগিতার ফাইনাল। আগামীকাল মিরপুরে হবে দুই দলের শিরোপা নির্ধারণ। ধূমকেতুর কাছে প্রথম ম্যাচ হারের পর দুরন্ত একাদশ হারল দুর্বারের কাছে।

আগে ব্যাটিংয়ে নেমে দুরন্ত একাদশ ১৪৫ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে ১৭.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে দুর্বার। তাদের জয়ের নায়ক পেসার সৈয়দ খালেদ আহমেদ। ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেন তিনি। এছাড়া হাসান মাহমুদ ২৭ রানে পেয়েছেন ২ উইকেট।

দুরন্ত একাদশের ব্যাটিং ভালো হয়নি। শুরুর ৪ ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। দলকে সেখান থেকে টেনে তোলেন আরিফুল ইসলাম ও মেহরব হাসান। দুজন ৪৫ রানের জুটি গড়েন। কিন্তু তারা কেউই ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি। আরিফুল ৩২ বলে ৪১ এবং মেহরব ২৩ বলে ৩৬ রান করেন।

জবাব দিতে নেমে দুর্বারের হয়ে ইনিংসের শুরুতে ঝড় তোলেন হাবিবুর রহমান সোহান। ১৭ বলে ১ চার ও ৫ ছক্কায় ৩৯ রান করেন তিনি। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ৫১ বলে ৫৮ রান করেন ৭ চার ও ১ ছক্কায়।

পরে দলকে জয়ের পথে এগিয়ে নেন কাজী নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন। ২৪ বলে ২৮ রান করেন সোহান। ২ চার ও ১ ছক্কা হাঁকান তিনি। আফিফ ৫ বলে ১১ রানে অপরাজিত থাকেন। বোলিংয়ে দুরন্তর হয়ে আব্দুল গাফফার সাকলায়েন ৩.৩ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au