সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ভারতের মিশন শুরু

  • 6:06 am - February 08, 2026
  • পঠিত হয়েছে:১১০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ ফেব্রুয়ারি-সহজ জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২৯ রানে হারিয়েছে স্বাগতিকরা।

১৬২ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে যুক্তরাষ্ট্র। মাত্র ১৩ রান তুলতেই তিনটি উইকেট হারিয়ে বসে তারা।

এরপর মিলিন্দ কুমার, সঞ্জয় কৃষ্ণমূর্তি ও শুভাম রাঞ্জানে কিছুটা প্রতিরোধ গড়লেও কখনোই জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি দলটি।
মিলিন্দ কুমার ৩৪ বলে ৩৪, সঞ্জয় কৃষ্ণমূর্তি ৩১ বলে ৩৭ এবং শেষ দিকে শুভাম রাঞ্জানে ২২ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেললেও পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছু করতে পারেননি। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ নেন ৩টি উইকেট, আর অক্ষর প্যাটেল ও আর্শদিপ সিং নেন দুটি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে বড় বিপদেই পড়ে ভারত।

টস জিতে যুক্তরাষ্ট্র ভারতকে ব্যাটিংয়ে পাঠালে শুরুতেই গোল্ডেন ডাকে ফেরেন অভিষেক শর্মা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।
ইশান কিশান ১৬ বলে ২০ এবং তিলক ভার্মা ১৬ বলে ২৫ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। শাদলে ফন শকউইকের একই ওভারে ইশান, তিলক ও শিভাম দুবে আউট হলে মাত্র ৫ বলের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চরম চাপে পড়ে ভারত।

রিঙ্কু সিং ও হার্দিক পান্ডিয়াও অল্প রানেই ফিরে যান। এক পর্যায়ে ৭৭ রানে ৬ উইকেট হারায় ভারত।
সেই সংকটময় মুহূর্তে দলকে উদ্ধার করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনি অপরাজিত থাকেন ৪৯ বলে ৮৪ রানে। তার ইনিংসটি ছিল ১০টি চার ও ৪টি ছক্কায় সাজানো।

অক্ষর প্যাটেল ১১ বলে ১৪ রান করে তাকে কিছুটা সঙ্গ দেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ভারত। যুক্তরাষ্ট্রের হয়ে শাদলে ফন শকউইক ২৫ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au