সর্বশেষ

দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ

  • 6:14 am - February 08, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ ফেব্রুয়ারি-পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে টি–টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। তবে সূচি অনুযায়ী একই দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে দুপুর সাড়ে তিনটায় ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। শেষ মুহূর্তে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে যেতে অনাগ্রহ প্রকাশ করায় বিশ্বকাপ থেকেই বাংলাদেশ দলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় টুর্নামেন্ট নিয়ে আগ্রহ কমে গেছে দেশের মানুষের। ধস নেমেছে জার্সির ব্যবসাতেও। প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারলেও দেশের খেলা দেখতে টিভি সেটের সামনে বসে থাকেন ক্রিকেট সমর্থকরা। তবে চলতি বছরের বিশ্বকাপ নিয়ে এত চিত্র খুব কমই চোখে পড়েছে। নিজের দল না থাকায় বিশ্বকাপ নিয়ে আগ্রহ কমে গেছে মাহমুদউল্লাহ রিয়াদেরও। বাংলাদেশের সাবেক অধিনায়ক জানান, ক্রিকেটাররাও হয়ত মিস করছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাহমুদউল্লাহ বলেন, ‘সত্যি বলতে যেহেতু বাংলাদেশ নেই, আমার দল যদি না থাকে তাহলে আগ্রহটা (কমে যায়), কমে গেছে। বিশ্বকাপ বড় একটা টুর্নামেন্ট, আমি নিশ্চিত ক্রিকেটাররাও হয়ত মিস করছে। আমি শুনেছি বেশ কয়েক জনের কাছ থেকে এবং কম বেশি সবার সঙ্গে কথা হয়েছে। কিন্তু এটা আমাদের হাতে নেই। তবে দিন শেষে এটা একটা মেগা টুর্নামেন্ট এবং সবাই এটার অংশ হতে চায়। কিন্তু যা হওয়ার হয়েছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ায় আর্থিকভাবে বড় লোকসানের মুখে পড়তে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কয়েক দিন আগে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে খবর এসেছে, বাংলাদেশকে নিষেধাজ্ঞাও দিতে পারে আইসিসি। টুর্নামেন্ট খেলতে না যেতে পারায় বোর্ডের মতো ক্রিকেটাররাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা পুষিয়ে দিতে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের আয়োজন করেছে বিসিবি।

ধুমকেতু, দুর্বার ও দুরন্ত নামের তিনটি দলে ভাগ হয়ে খেলছেন লিটন, মুস্তাফিজুর রহমান, সাইফ হাসানরা। বর্তমান ঘটনার প্রেক্ষাপটে বিসিবিকে কী পরামর্শ দেবেন এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি শুধু এটুকু বলতে পারি দিনশেষে ক্রিকেটাররা যেন বঞ্চিত না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমার মনে হয় বিসিবি এ ব্যাপারে উদ্বিগ্ন, তাই তারা ক্রিকেটারদের জন্য বিশেষ এই টুর্নামেন্ট আয়োজন করেছে। দিনশেষে ক্রিকেট, ক্রিকেটাররা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় তারাই প্রধান স্টেকহোল্ডার।’

বাংলাদেশের বিশ্বকাপ না খেলার ঘটনার সুত্রপাত হয়েছে মুস্তাফিজকে ঘিরে। ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলার কথা ছিল বাঁহাতি পেসারের। তবে ভারতীয় জনগণের তোপের মুখে বাংলাদেশের তারকা পেসারকে বাদ দেয় কলকাতা। আইপিএল থেকে বাদ পড়লেও একেবারে নির্ভার মুস্তাফিজ। মাহমুদউল্লাহ মনে করেন, দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে।

বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘মুস্তাফিজ খুবই নির্ভার। এই জিনিসগুলো নিয়ে মন্তব্য করা কঠিন যেহেতু এর সাথে অনেক রাজনৈতিক বিষয় জড়িত। কিন্তু আমি যেটা বললাম যা হওয়ার হয়েছে, এখন কিছু করার নেই। দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে। আর এটা যেহেতু সরকারের সিদ্ধান্ত, তাই এটা ঠিক আছে।’

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au