অস্ট্রেলিয়া

ফিজিতে পানিতে ভেসে অস্ট্রেলীয় স্কুলছাত্রী লিলি ওয়ালের মৃত্যু

ছুটির আনন্দময় ভ্রমণ মুহূর্তেই পরিণত হলো দুঃস্বপ্নে; ঝুঁকির কথা না জানিয়ে বিপজ্জনক জলপ্রপাতে নেওয়ার অভিযোগ ট্যুর অপারেটরের বিরুদ্ধে

  • 11:00 am - February 08, 2026
  • পঠিত হয়েছে:১০৫ বার
ফিজির জলপ্রপাতে ভেসে গিয়ে নিহত পাঁচ বছর বয়সী অস্ট্রেলীয় শিশু লিলি ওয়ালের ঘটনায় পরিবার ট্যুর অপারেটরদের দায় অবহেলার অভিযোগ এনে ন্যায়বিচার দাবি করেছে। Photo: Facebook

মেলবোর্ন, ৮ ফেব্রুয়ারি: ফিজিতে পারিবারিক ছুটি কাটাতে গিয়ে প্রাণ হারিয়েছে পাঁচ বছর বয়সী অস্ট্রেলীয় স্কুলছাত্রী লিলি ওয়াল। স্থানীয় জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিআউসেভা জলপ্রপাতে প্রবল স্রোতে ভেসে গিয়ে ডুবে মারা যায় শিশুটি।

গত ১৩ জানুয়ারি সিগাটোকার বিআউসেভা জলপ্রপাতে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে হঠাৎ প্রবল স্রোতে ভেসে যায় লিলি। পরদিন স্থানীয় কর্তৃপক্ষ বিআউসেভা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে বলে নিশ্চিত করেছে।

তবে লিলির পরিবার অভিযোগ করেছে, স্থানীয় ট্যুর অপারেটররা ঝুঁকির বিষয়ে যথাযথভাবে সতর্ক না করেই তাদের বিপজ্জনক পরিস্থিতির মধ্যে নিয়ে যায়। সেদিন ভারী বৃষ্টির কারণে অন্য অনেক পর্যটক দল জলপ্রপাত পার হওয়ার পরিকল্পনা বাতিল করলেও লিলির পরিবারকে সেখানে নিয়ে যাওয়া হয়।

লিলির কাজিন কিয়ারা সুবেক সামাজিক মাধ্যমে অভিযোগ করেন, পরিবারকে কখনোই ঝুঁকির বিষয়ে সঠিকভাবে ব্রিফ করা হয়নি, কোনো নিরাপত্তা সতর্কতা দেওয়া হয়নি, এমনকি বৃষ্টি শুরু হলে কী করতে হবে তাও জানানো হয়নি। পরে স্থানীয়রা তাদের জানান, বৃষ্টি হলে ওই জলপ্রপাতে ওঠা উচিত নয়।

কিয়ারা সুবেক আরও বলেন, কোনো প্রস্তুতি, যথাযথ দিকনির্দেশনা বা স্পষ্ট নিরাপত্তা প্রোটোকল ছাড়াই পরিবারকে জলপ্রপাতের পথে নেওয়া হয়। এমনকি অভিযোগ রয়েছে, ট্যুর গাইড কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন এক শিশুকে দিয়ে তাদের পথ দেখানো হয়েছিল।

তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ট্যুর কোম্পানি নিরাপত্তার চেয়ে অর্থের দিকেই বেশি মনোযোগী ছিল, অতিরিক্ত টাকা আদায় করেছে এবং ঝুঁকি থাকা সত্ত্বেও ভ্রমণ চালিয়ে যেতে চাপ দিয়েছে। লিলির মৃত্যুর পর দায় স্বীকার বা সহানুভূতির ঘাটতির অভিযোগও তুলেছেন তিনি।

তার আরও অভিযোগ, গ্রামের প্রধান একবারও পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি বা ঘটনার দায় স্বীকার করেননি। স্থানীয় নেতৃত্ব বা পুলিশের পক্ষ থেকেও যথাযথ সাড়া পাওয়া যায়নি। ঘটনার সময় পুলিশের তৎপরতার ঘাটতির কথাও উল্লেখ করেন তিনি।

কিয়ারা সুবেক দাবি করেন, তদন্তে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তার ভাষায়, “এটি কেবল একটি দুর্ঘটনার বিষয় নয়—এটি দায়িত্ব পালনের ব্যর্থতা, পর্যটকদের নিরাপত্তা এবং শিশু ও পরিবারের সুরক্ষার প্রশ্ন। আমরা জবাবদিহি, সচেতনতা ও পরিবর্তন চাই, যাতে আর কোনো পরিবারকে এমন যন্ত্রণা পোহাতে না হয়। আমাদের মিষ্টি লিলির জন্য ন্যায়বিচার চাই।”

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর (DFAT) জানিয়েছে, তারা শোকাহত পরিবারকে কনস্যুলার সহায়তা দিচ্ছে। দপ্তরের এক মুখপাত্র বলেন, “এই কঠিন সময়ে আমরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। গোপনীয়তার কারণে এ বিষয়ে এর বেশি মন্তব্য করতে পারছি না।” এ ঘটনায় ফিজি পুলিশের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হয়েছে।

এই শাখার আরও খবর

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au