বিশ্ব

ট্রাম্পের শান্তি বোর্ডে যোগ দেবে না ইতালি

  • 2:17 pm - February 08, 2026
  • পঠিত হয়েছে:১২৪ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ ফেব্রুয়ারি- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক উদ্যোগ ‘বোর্ড অব পিসে’ যোগ দিতে অক্ষমতার কথা জানিয়েছে ইতালি। দেশটির সরকার বলেছে, সংবিধানগত সীমাবদ্ধতার কারণে এই বোর্ডে অংশ নেওয়া সম্ভব নয়। এর ফলে স্বঘোষিত এই আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা সংস্থা নতুন করে কূটনৈতিক ধাক্কার মুখে পড়েছে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি বার্তা সংস্থা আনসাকে বলেন, ইতালির সংবিধান ও বোর্ড অব পিসের সনদের মধ্যে এমন কিছু মৌলিক আইনগত বিরোধ রয়েছে, যা অতিক্রম করা সম্ভব নয়। তবে শান্তি প্রতিষ্ঠার যেকোনো আন্তর্জাতিক উদ্যোগ নিয়ে আলোচনায় ইতালি সবসময় আগ্রহী থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ইতালি এখন ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের মতো ইউরোপীয় দেশগুলোর কাতারে যুক্ত হলো, যারা এখনো এই বিতর্কিত বোর্ডে যোগ দেয়নি। যদিও জাতিসংঘ গত বছর যুদ্ধ-পরবর্তী গাজার জন্য একটি অন্তর্বর্তী শাসন কাঠামো হিসেবে বোর্ডটির অনুমোদন দিয়েছিল, পরবর্তীতে সনদ সম্প্রসারণের সময় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজার কোনো উল্লেখ সেখানে রাখা হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী তায়ানি ইতালির সংবিধানের ১১ নম্বর অনুচ্ছেদের কথা তুলে ধরেন। ওই অনুচ্ছেদ অনুযায়ী, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে কোনো আন্তর্জাতিক সংস্থায় ইতালি যোগ দিতে পারে না। কিন্তু বোর্ড অব পিসের সনদে ডোনাল্ড ট্রাম্পকে ভেটো ক্ষমতাসম্পন্ন চেয়ারম্যান এবং চূড়ান্ত ব্যাখ্যাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সদস্যদের মধ্যে সমতার নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ড অব পিস স্থায়ী সদস্যপদের জন্য দেশগুলোর কাছে এক বিলিয়ন ডলার করে দাবি করেছে। এ কারণে সমালোচকেরা এটিকে জাতিসংঘের একটি ‘পে-টু-প্লে’ সংস্করণ হিসেবে আখ্যা দিচ্ছেন।

আগামী ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে বোর্ডটির প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে। এর একদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক নির্ধারিত রয়েছে, যা এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক গুরুত্ব আরও বাড়িয়েছে।

গত মাসে ট্রাম্প প্রায় ৬০টি দেশকে এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। সর্বশেষ তথ্য অনুযায়ী, বোর্ডটির ওয়েবসাইটে ২৬টি দেশের নাম তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে গাজা সংকটে মধ্যস্থতাকারী কাতার ও মিসরও রয়েছে। তবে ইউরোপের প্রধান শক্তিগুলোর অনীহা এই শান্তি উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

সুত্রঃ আলজাজিরা

এই শাখার আরও খবর

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au