সর্বশেষ

শিশু যৌন নির্যাতনের অভিযোগ, আদালতে টিমোথি বাসফিল্ড

  • 9:05 pm - February 08, 2026
  • পঠিত হয়েছে:৮২ বার

মেলবোর্ন ৮ ফেব্রুয়ারি- জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য ওয়েস্ট উইং’ এবং ‘ফিল্ড অব ড্রিমস’ খ্যাত অভিনেতা টিমোথি বাসফিল্ডের বিরুদ্ধে শিশুর ওপর যৌন নির্যাতনের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। শুক্রবার নিউ মেক্সিকোর বার্নালিলো কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি স্যাম ব্রেগম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

টিভি সিরিজ ‘দ্য ক্লিনিং লেডি’-এর পরিচালক হিসেবে কাজ করার সময় বাসফিল্ডের বিরুদ্ধে এই অসদাচরণের অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে এর আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে বাসফিল্ড শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ ওঠার পর তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান।

বাসফিল্ডের আইনজীবী ল্যারি স্টেইন যৌন সংসর্গের অভিযোগ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি জানান, প্রসিকিউটররা বাসফিল্ডের বিরুদ্ধে ‘গ্রুমিং’ (শিশুকে প্রলুব্ধ করা) এর অভিযোগ আনতে চাইলেও গ্র্যান্ড জুরি সেটি নাকচ করে দিয়েছেন।

এক বিবৃতিতে স্টেইন দাবি করেন, আটক পরবর্তী শুনানিতেই রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণের মারাত্মক দুর্বলতাগুলো সামনে চলে এসেছে। এমন কিছু ফাঁকফোকর রয়েছে যা কোনো অভিযোগপত্র দিয়েই পূরণ করা সম্ভব নয়।

৬৪ বছর বয়সী এই অভিনেতা ‘থার্টিসামথিং’ সিরিজের জন্য এমি অ্যাওয়ার্ড জয় করেছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে দক্ষ অভিনেতা এবং পরিচালক হিসেবে সুনাম থাকলেও এই গুরুতর আইনি জটিলতা তার ভাবমূর্তিকে বড় সংকটের মুখে ফেলেছে।

সূত্র: সিএনএন

এই শাখার আরও খবর

৯ গোলের রোমাঞ্চে কাঁপল প্যারিস, বায়ার্নকে হারাল পিএসজি

মেলবোর্ন, ২৯ এপ্রিল- চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে ফরাসি জায়ান্ট…

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পদত্যাগ

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  সরকারের নির্দেশনার পর পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড–এর বর্তমান কমিটির সদস্যরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশেষ সভা ডেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান…

বৃষ্টির পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিল পরীক্ষার্থীরা

মেলবোর্ন, ২৯ এপ্রিল- প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লা নগরী। মাত্র সোয়া এক ঘণ্টার বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের…

ইস্পাত রপ্তানি বন্ধ করল ইরান

মেলবোর্ন, ২৯ এপ্রিল- মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইস্পাতশিল্পে বড় ধাক্কা সামাল দিতে ইস্পাত পণ্য রপ্তানি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির কাস্টম কর্তৃপক্ষের জারি করা…

এসএসসির ৪র্থ দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৪৯ জন

মেলবোর্ন, ২৯ এপ্রিল- সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিতির সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা…

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au