সর্বশেষ

আফগানিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল নিউজিল্যান্ড

  • 2:11 am - February 09, 2026
  • পঠিত হয়েছে:২১৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ ফেব্রুয়ারি-প্রত্যাশিত জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করেছে নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে ব্ল্যাক ক্যাপসরা ৫ উইকেটে পরাজিত করেছে আফগানিস্তানকে। চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। জবাবে ১৩ বল হাতে আগে ৫ উইকেট হারিয়েই ১৮৩ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ১৭০ রান তাড়া করে জেতেনি নিউজিল্যান্ড। আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বিশ্বকাপে রেকর্ড গড়েই জিতল স্যান্টনারের দল। অথচ, প্রথমে ব্যাট করে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল আফগানিস্তান। বিশেষ করে গুলবাদিন নাইবের ব্যাটে ঝলক আর শেষভাগের দ্রুত রানে ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ মিশনের শুরুতেই আত্মবিশ্বাসী বার্তা দিয়েছিল তারা।

টস জিতে প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরুতে রানের গতি ছিল নিয়ন্ত্রিত। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান প্রথম পাঁচ ওভারে যোগ করেন ৩৫ রান। তবে লকি ফার্গুসনের টানা দুই আঘাতে দ্রুত ছন্দ হারায় আফগানরা। জাদরান ১০ ও গুরবাজ ২৭ রানে ফিরে গেলে চাপ বাড়ে।

ঠিক তখনই দায়িত্ব নেন গুলবাদিন নাইব। সেদিকউল্লাহ আতালের সঙ্গে গড়ে তোলেন ৭৯ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা ইনিংসের গতি পুরোপুরি বদলে দেয়। আতাল ২৯ রান করে বিদায় নিলেও নাইব থামেননি। দারবিশ রাসুলির সঙ্গে আরও ৩৩ রান যোগ করে আফগানদের বড় সংগ্রহের পথে এগিয়ে নেন তিনি।

১৮তম ওভারে রাচিন রবীন্দ্রর বলে আউট হওয়ার আগে ৩৫ বলে ৬৩ রানের ঝলমলে ইনিংস খেলেন নাইব। চারটি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল তার ব্যাটিং প্রদর্শনী। পরের ওভারেই ম্যাট হেনরির বলে ফিরে যান রাসুলি (২০)।

শেষদিকে মোহাম্মদ নবী ও আজমতুল্লাহ ওমরজাইয়ের ছোট কিন্তু কার্যকর জুটি ম্যাচের রং আরও গাঢ় করে। মাত্র ১১ বলে ১৮ রান তুলে আফগানিস্তানকে পৌঁছে দেন ১৮২ রানে।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে লকি ফার্গুসন ছিলেন সবচেয়ে উজ্জ্বল। ৪ ওভারে ৪০ রান দিয়ে নেন ২ উইকেট। এ ছাড়া জ্যাকব ডাফি, ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট শিকার করেন।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au