সর্বশেষ

১০ দিন পর বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে ৩ জন কিংসের ফুটবলার

  • 3:10 am - February 09, 2026
  • পঠিত হয়েছে:১০৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ ফেব্রুয়ারি-১০ দিন পর জাতীয় দলের ক্যাম্পে কিংসের ৩ ফুটবলার
২৩ মার্চ মালদ্বীপে সাফ অ-২০ টুর্নামেন্ট। এজন্য বাংলাদেশ অ-২০ দল যশোরে শামসুল হুদা একাডেমিতে ২৯ জানুয়ারি থেকে ক্যাম্প শুরু করেছে। ক্যাম্প শুরুর ১০ দিন পর কিংসের তিন ফুটবলার যোগ দিচ্ছেন।

প্রিমিয়ার ফুটবল লিগে এখন বয়স ভিত্তিক ফুটবলার নিবন্ধন ও একাদশে খেলানোর বাধ্যবাধকতা রয়েছে। তাই অ-২০ জাতীয় দলের ক্যাম্পে প্রিমিয়ার লিগের একাধিক ক্লাবের ফুটবলার ডাক পেয়েছেন। আবাহনী, মোহামেডান, আরামবাগসহ অন্য দলের ফুটবলাররা যোগ দিলেও কিংসের চন্দন রায়, স্যামুয়েল ও ইউসুফ জাতীয় দলের ক্যাম্পে যাননি ক্লাবের অনুমতি না পাওয়ায়।

প্রিমিয়ার লিগের বিরতি থাকায় অনুশীলনও বন্ধ রেখেছে কিংস। এরপরও জাতীয় দলে খেলোয়াড় ছাড়তে দশ দিন সময় নিয়েছে। সিনিয়র ও জুনিয়র উভয় জাতীয় দলে কিংসের ফুটবলার ছাড়া নিয়ে টানাপোড়েন থাকে। এবার ক্লাবের অনুশীলন বন্ধ এরপরও কেন বিলম্বে খেলোয়াড়দের ছাড়া এটার উত্তর কিংসের কোচিং স্টাফের কাছে নেই, টিম ম্যানেজমেন্টের কাছেও পাওয়া যায়নি। পুলিশ তাদের ২ ফুটবলারের মধ্যে এক ফুটবলারকে ছাড়লেও আরেক ফুটবলারকে ছাড়েনি এখনো। সিনিয়র জাতীয় দলে ম্যাচের ৭২ ঘন্টা আগে খেলোয়াড় ছাড়ার বাধ্যবাধকতা থাকলেও জুনিয়র দলে ফিফা-এএফসি সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। ফলে ফুটবলার ছাড়ের বিষয়টি সম্পূর্ণ ক্লাবের ।

অ-২০ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘২১ জন নিয়ে অনুশীলন শুরু করেছি। বিসিএলের খেলোয়াড়েরা আসার পর এখন সংখ্যা ২৮। কিংসের ৩ জনও আজ আসবে। নিরবচ্ছিন্ন অনুশীলন চলছে। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া নিয়ে কাজ করছি। আমাদের লক্ষ্য টুর্নামেন্টের শিরোপা।’

বাংলাদেশ সাফ অ-২০ টুর্নামেন্টে পড়েছে ভারত ও পাকিস্তানের সঙ্গে। তিন দলের মধ্যে দুই দল সেমিফাইনাল খেলবে। বাংলাদেশ গত বছর সাফ অ-১৯ টুর্নামেন্টে ভারতে রানার্সআপ হয়েছিল।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au