সর্বশেষ

যুব বিশ্বকাপের টুর্নামেন্টসেরা একাদশ প্রকাশ, জায়গা পাননি বাংলাদেশের কেউ

  • 3:15 am - February 09, 2026
  • পঠিত হয়েছে:১৮৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ ফেব্রুয়ারি-শুক্রবারের ফাইনালে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ১০০ রানে জয় পাওয়া দলটির দুজন স্থান পেয়েছেন টুর্নামেন্টসেরা একাদশে। এগিয়ে রানার্সআপ হওয়া ইংল্যান্ড, তাদের মোট ৩ জন সেরা একাদশে জায়গা করে নিয়েছেন।

ইয়ান বিশপ, লিডিয়া গ্রিনওয়ে, অ্যান্ডি ফ্লাওয়ার ও টেলফোর্ড ভিসের নির্বাচক প্যানেল একাদশ সাজিয়েছে ৭ দেশের ক্রিকেটার দিয়ে। আইসিসি এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে।

টুর্নামেন্ট সেরা একাদশে নেই বাংলাদেশের কেউ। যুবা টাইগাররা সুপার সিক্সে উঠলেও এক ম্যাচ হাতে রেখেই সেমির দৌড় থেকে বাদ পড়ে। অবশ্য আসর শেষ করেছিল জিম্বাবুয়ের বিপক্ষে শান্ত্বনার জয় দিয়ে।

ইংল্যান্ডের তিনজন হলেন থমাস রিউ, বেন মায়েস ও মানি লুমসডেন। ভারতের দুজন বৈভব সূর্যবংশী ও কানিশক চৌহান। এদের মধ্যে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান করা রিউ ১১ সদস্যের দলের অধিনায়ক। মায়েস করেছেন আসরের সর্বোচ্চ রান। ৭ ম্যাচে তার ৪৪৪ রান এসেছে ৭৪ গড় ও ১১২.৪০ স্ট্রাইকরেটে। রানের হিসাবে এরপরই সূর্যবংশী। ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলা এই ওপেনার ১৬৯.৪৯ স্ট্রাইকরেটে করেছেন ৪৩৯ রান।

১৬ উইকেট নিয়ে মানি লুমসডেন আসরের সর্বোচ্চ উইকেটশিকারি। সেমিফাইনালে ভারতের কাছে হারা আফগানিস্তানের দুজন সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। এদের মধ্যে ফয়সাল খান তৃতীয় সর্বোচ্চ রান করেছেন, নুরিস্তানি ওমরজাই নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৪ উইকেট।

শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে সেরা একাদশে আছেন। ১২তম প্লেয়ার হিসেবে আছেন ভারতের হেনিল প্যাটেল।

টুর্নামেন্টসেরা একাদশ

বৈভব সূর্যবংশী (ভারত), ভিরান চামুদিথা (শ্রীলঙ্কা), ফয়সাল খান (আফগানিস্তান), থমাস রিউ (অধিনায়ক, ইংল্যান্ড), অলিভার পিক (অস্ট্রেলিয়া), বেন মায়েস (ইংল্যান্ড), কানিশক চৌহান (ভারত), নুরিস্তানি ওমরজাই (আফগানিস্তান), ভিতেল লস (ওয়েস্ট ইন্ডিজ), আলী রাজা (পাকিস্তান) ও মানি লুমসডেন (ইংল্যান্ড)। ১২তম প্লেয়ার: হেনিল প্যাটেল (ভারত)।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au