বাংলাদেশ

আরেকটি বিচার বহির্ভূত হত্যা, এবার মৃত্যু মাদারীপুরের রাসেলের

  • 4:13 am - February 09, 2026
  • পঠিত হয়েছে:১৫১ বার
মাদারীপুরের কালকিনিতে যৌথবাহিনীর হাতে আটক যুবকের মৃত্যুর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবারের সদস্যরা। রোববার দুপুরে উপজেলার উত্তর আন্ডারচর এলাকায়, ছবি: প্রথম আলো

মেলবোর্ন ৯ ফেব্রুয়ারি- মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আটক এক যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, যৌথ বাহিনীর সদস্যদের নির্যাতনের ফলেই ওই যুবকের মৃত্যু হয়েছে। রোববার নিহতের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।

নিহত যুবকের নাম রাসেল কাজী (২৯)। তিনি কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের উত্তর আন্ডারচর এলাকার বাসিন্দা এবং আলম কাজীর ছেলে। রাসেল ঢাকায় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। তাঁর স্ত্রী ও একমাত্র সন্তান গ্রামে থাকতেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শনিবার ভোরে বরিশালের মুলাদী সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে রাসেলকে নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যান। এরপর সারাদিন তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে শনিবার রাতে পরিবারের সদস্যরা জানতে পারেন, রাসেল মারা গেছেন।

ঘটনার প্রতিবাদে রোববার বেলা তিনটার দিকে উত্তর আন্ডারচর এলাকায় নিহতের বাড়ির সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন স্বজন ও স্থানীয়রা। তাঁরা অভিযোগ করেন, সেনা ক্যাম্পে নেওয়ার পর রাসেলকে নির্যাতন করা হয়েছে এবং সেই নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

নিহতের বড় ভাই হাশেম কাজী অভিযোগ করে বলেন, যৌথ বাহিনীর সদস্যরা রাসেলকে গাছে বেঁধে মারধর করেন এবং পরে মাঠে নিয়ে আরও নির্যাতন করেন। তিনি দাবি করেন, ঘটনার পর মুলাদী সেনা ক্যাম্প প্রথমে সবকিছু অস্বীকার করে। পরে কালকিনি সেনা ক্যাম্প থেকে তাঁকে ফোন করে জানানো হয়, রাসেলের লাশ সেখানে এসেছে। ময়নাতদন্ত ছাড়া লাশ নিতে অস্বীকৃতি জানালে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে মুলাদী সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর তৌফিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি প্রথমে পরে কথা বলবেন বলে জানান। তবে পরবর্তী সময়ে একাধিকবার ফোন করা হলেও তিনি আর সাড়া দেননি।

অন্যদিকে কালকিনি সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আশফানুল হক বলেন, উত্তর আন্ডারচরের অভিযানটি মুলাদী ক্যাম্প পরিচালনা করেছে। তাঁর দাবি, কালকিনি ক্যাম্পের সঙ্গে ওই অভিযানের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, লাশটি কালকিনির মধ্যে হওয়ায় সাময়িকভাবে তাঁদের ক্যাম্পে আনা হয়েছিল এবং পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরে তা মুলাদী ক্যাম্প ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরাফাত জাহান চৌধুরী জানান, লাশ সুরতহাল করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে সুরতহাল প্রতিবেদন বা লাশ কীভাবে মর্গে পৌঁছেছে সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au