সর্বশেষ

বুন্দেসলিগায় দিয়াসের হ্যাটট্রিক ও কেইনের জোড়া গোলে জয়ে ফিরল বায়ার্ন মিউনিখ

  • 3:00 pm - February 09, 2026
  • পঠিত হয়েছে:৬২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ ফেব্রুয়ারি-ম্যাচের শুরুতেই ১০ জনের দলে পরিণত হলো হফেনহাইম। শক্তি হারিয়ে চ্যাম্পিয়নদের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারল না তারা। লুইস দিয়াসের হ্যাটট্রিক ও হ্যারি কেইনের জোড়া গোলে বড় জয় পেল বায়ার্ন মিউনিখ।

আলিয়াঞ্জ অ্যারেনায় বুন্দেসলিগার ম্যাচটি ৫-১ গোলে জিতেছে স্বাগতিকরা। মাচের সবগুলো গোলেই জড়িয়ে দিয়াসের নাম।

সপ্তদশ মিনিটে হফেনহাইমের ডি-বক্সে দিয়াসকে ফাউল করে লাল কার্ড দেখেন নাইজেরিয়ার ডিফেন্ডার কেভিন আর ওই স্পট কিকে দলকে এগিয়ে নেন কেইন। ৪৫তম মিনিটে আবার ডি-বক্সে ফাউলের শিকার হন কলম্বিয়ার ফরোয়ার্ড দিয়াস এবং ফের স্পট কিকে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড কেইন।

ওই দুই গোলের মাঝে হফেনহাইম অবশ্য একবার সমতায় ফিরেছিল। ৩৫তম মিনিটে তাদের একমাত্র গোলটি করেন আন্দ্রেই ক্রামারিচ।

তবে কেইনের দ্বিতীয় গোলে বায়ার্ন আবার এগিয়ে যাওয়ার পর, আর কোনো সম্ভাবনা জাগাতে পারেনি সফরকারীরা। বিরতির আগেই নিজের প্রথম গোলটি করেন দিয়াস। ৬৫তম মিনিটে কাছ থেকে ব্যবধান আরও বাড়ানোর পর, ৮৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে হ্যাটট্রিক পূরণ করেন দিয়াস।

গত গ্রীষ্মের দলবদলে লিভারপুল ছেড়ে বায়ার্নে যোগ দেওয়া দিয়াস জার্মান দলটির হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন। বুন্ডেসলিগায় ২০ ম্যাচে তার মোট গোল হলো ১৩টি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে ১৮টি, অ্যাসিস্ট করেছেন ১২টি।

এবারের বুন্দেসলিগায় ২০ ম্যাচে ২২ গোল তালিকার শীর্ষে আছেন কেইন। তার পরেই আছেন দিয়াস।

লিগে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল বায়ার্ন। ২১ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমু্ন্ড।

আসরে পঞ্চম হারের পর ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হফেনহাইম।

এই শাখার আরও খবর

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

মেলবোর্ন, ৭ জুন- দক্ষিণ কোরিয়ায় দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও একজন নারী প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পথে রয়েছেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ং প্রধানমন্ত্রী…

যুদ্ধবিরতি ভেঙে আবার সংঘর্ষ ইসরায়েল ও হিজবুল্লাহর

মেলবোর্ন, ৭ জুন- লেবাননে ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। গত ২৪ ঘণ্টায় সীমান্তজুড়ে পাল্টাপাল্টি হামলা, ক্ষেপণাস্ত্র…

বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১৪টি সোশ্যাল মিডিয়া পোস্ট ব্লকের নির্দেশ সিঙ্গাপুরের

মেলবোর্ন, ৭ জুন- সিঙ্গাপুরে জাতিগত বিদ্বেষ ও সামাজিক বিভেদ উসকে দেওয়ার অভিযোগে ১৪টি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিষ্ক্রিয় (ব্লক) করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। অনলাইন মাধ্যমে…

যুক্তরাষ্ট্রের ওহাইওতে গ্রীষ্মকালীন উৎসবে বন্দুক হামলা, গুলিবিদ্ধ অন্তত ১২

মেলবোর্ন, ৭ জুন- যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে গ্রীষ্মকালীন একটি উৎসব চলাকালে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে…

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

মেলবোর্ন, ৭ জুন- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং নাজুক যুদ্ধবিরতির আবহে আবারও বাহরাইন ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার দাবি করেছে ইরান। শনিবার ভোরে চালানো…

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

মেলবোর্ন, ৭  জুন- রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au