সর্বশেষ

হার দিয়েই প্রথম বিশ্বকাপ যাত্রা শুরু করল ইতালি

  • 4:18 am - February 10, 2026
  • পঠিত হয়েছে:১০১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ ফেব্রুয়ারি-আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক ম্যাচেই হার দিয়ে শুরু হলো ইতালির বিশ্বকাপ যাত্রা। কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ৭৩ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে নবাগত দলটি।

প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড নির্ধারিত ২০ ওভারে তোলে ২০৭ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ইতালি শুরুতেই চাপে পড়ে এবং শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায়। স্কটল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে ইতালির ব্যাটিং লাইনআপ বারবার ভেঙে পড়ে।

ইতালির পক্ষে লড়াই করেন বেন মানেন্তি। তিনি ৩১ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। হ্যারি মানেন্তি ৩৭ রান এবং জেজে স্মাটস ২২ রান যোগ করলেও, অন্য ব্যাটাররা তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

দলের অধিনায়ক ওয়েন ম্যাডসেন কাঁধে চোট পাওয়ায় ব্যাটিংয়ে নামতে না পারায় চাপ আরো বেড়ে যায়। এর আগে স্কটল্যান্ডের হয়ে ব্যাট হাতে জর্জ মানসি ছিলেন দুর্দান্ত। তিনি ৫৪ বলে ৮৪ রান করেন এবং দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। শেষদিকে ব্র্যান্ডন ম্যাকমুলেন ও মাইকেল লিস্কের ঝোড়ো ব্যাটিং স্কোরবোর্ডে রান আরো বাড়িয়ে দেয়।

বল হাতে মাইকেল লিস্ক চার ওভারে ১৭ রান দিয়ে চারটি উইকেট নিয়ে স্কটল্যান্ডের জয়ের নায়ক হন। এই জয়ের মাধ্যমে স্কটল্যান্ড টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস পেলেও, ইতালির জন্য প্রথম বিশ্বকাপের শুরুটা হয়ে থাকল হতাশার।

এই শাখার আরও খবর

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

মেলবোর্ন, ৭ জুন- দক্ষিণ কোরিয়ায় দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও একজন নারী প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পথে রয়েছেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ং প্রধানমন্ত্রী…

যুদ্ধবিরতি ভেঙে আবার সংঘর্ষ ইসরায়েল ও হিজবুল্লাহর

মেলবোর্ন, ৭ জুন- লেবাননে ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। গত ২৪ ঘণ্টায় সীমান্তজুড়ে পাল্টাপাল্টি হামলা, ক্ষেপণাস্ত্র…

বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১৪টি সোশ্যাল মিডিয়া পোস্ট ব্লকের নির্দেশ সিঙ্গাপুরের

মেলবোর্ন, ৭ জুন- সিঙ্গাপুরে জাতিগত বিদ্বেষ ও সামাজিক বিভেদ উসকে দেওয়ার অভিযোগে ১৪টি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিষ্ক্রিয় (ব্লক) করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। অনলাইন মাধ্যমে…

যুক্তরাষ্ট্রের ওহাইওতে গ্রীষ্মকালীন উৎসবে বন্দুক হামলা, গুলিবিদ্ধ অন্তত ১২

মেলবোর্ন, ৭ জুন- যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে গ্রীষ্মকালীন একটি উৎসব চলাকালে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে…

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

মেলবোর্ন, ৭ জুন- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং নাজুক যুদ্ধবিরতির আবহে আবারও বাহরাইন ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার দাবি করেছে ইরান। শনিবার ভোরে চালানো…

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

মেলবোর্ন, ৭  জুন- রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au