সর্বশেষ

এবারের নির্বাচনে ভোট দিবেন না লিওনেল মেসি

  • 12:01 am - February 11, 2026
  • পঠিত হয়েছে:৭৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ ফেব্রুয়ারি-বার্সেলোনার সদ্যগত সভাপতি হুয়ান লাপোর্তার পদত্যাগের মাধ্যমে ক্লাবটির নতুন নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। লাপোর্তা আবারও সভাপতি হিসেবে নির্বাচিত হবেন, আশা ব্যক্ত করেছেন। তবে প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্তের তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে চলেছেন। এই নির্বাচনে ভোট দেবেন না বিশ্বজয়ী লিওনেল মেসি।

স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিতে বর্তমানে না খেললেও বার্সেলোনার আজীবন সদস্য আর্জেন্টাইন অধিনায়ক। সেজন্য সভাপতি নির্বাচনে ভোটাধিকার আছে মেসির। বার্সায় তিনি একজন ‘সোসিও’ বা ক্লাব সদস্য। ক্লাবটির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় সদস্যপদ ধরে রাখলে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেন কেউ। এ ক্ষমতাবলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কাতালানদের কিংবদন্তি সাবেক।

মেসির সাবেক অধিনায়ক জাভি হার্নান্দেজ নির্বাচনে ফন্তের পক্ষে আছেন। নির্বাচন নিয়ে এপর্যন্ত মুখ খোলেননি মেসি। আবার লাপোর্তার সাথে তেমন কোন সুসম্পর্কও নেই মহাতারকার। একইভাবে ফন্তের সাথেও। সেসব টেনেই ভোট না দিতে আসার খবর স্প্যানিশ সংবাদমাধ্যমে।

ডায়ারিও স্পোর্টসের খবর, আসন্ন নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে অবস্থান প্রকাশ করেননি মেসি। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আসন্ন নির্বাচনে ভোটই দেবেন না। নির্বাচনের প্রার্থীদের কারও সাথে দেখা পর্যন্ত করবেন না। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মেসি সম্ভবত আগামী কোন নির্বাচনে প্রার্থী হতে পারেন। সেটা হতে পারে প্রার্থিতা বা অনুমোদনের মাধ্যমে।

এই শাখার আরও খবর

বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১৪টি সোশ্যাল মিডিয়া পোস্ট ব্লকের নির্দেশ সিঙ্গাপুরের

মেলবোর্ন, ৭ জুন- সিঙ্গাপুরে জাতিগত বিদ্বেষ ও সামাজিক বিভেদ উসকে দেওয়ার অভিযোগে ১৪টি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিষ্ক্রিয় (ব্লক) করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। অনলাইন মাধ্যমে…

যুক্তরাষ্ট্রের ওহাইওতে গ্রীষ্মকালীন উৎসবে বন্দুক হামলা, গুলিবিদ্ধ অন্তত ১২

মেলবোর্ন, ৭ জুন- যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে গ্রীষ্মকালীন একটি উৎসব চলাকালে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে…

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

মেলবোর্ন, ৭ জুন- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং নাজুক যুদ্ধবিরতির আবহে আবারও বাহরাইন ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার দাবি করেছে ইরান। শনিবার ভোরে চালানো…

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

মেলবোর্ন, ৭  জুন- রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে…

গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দিরে হামলার হুমকিতে যা বলছে ঐক্য পরিষদ

মেলবোর্ন, ৭ জুন- গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সকে ঘিরে চলমান উত্তেজনা এবং মন্দিরে হামলা চালিয়ে তা গুড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় গভীর…

কানাডায় বাংলাদেশিকে হত্যা: ৩ ব্রিটিশ দোষী সাব্যস্ত

মেলবোর্ন, ৭ জুন- কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী শরিফ রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিন ব্রিটিশ নাগরিককে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। প্রায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au