সর্বশেষ

অ্যালেন ও সেইফার্ট জুটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ে জিতল নিউজিল্যান্ড

  • 12:11 am - February 11, 2026
  • পঠিত হয়েছে:৮০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ ফেব্রুয়ারি-প্রথম ব্যাট করতে নেমে ১৭৩ রান করে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের ইঙ্গিত দেয় সংযুক্ত আরব আমিরাত। কিন্তু তাদের করা এই স্কোরকে আমলেই নিলো না কিউইরা। দলের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের রেবর্ডগড়া জুটিতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড।

১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে কোনো চাপই নেয়নি নিউজিল্যান্ড। শুরু থেকেই আমিরাতের বোলারদের দিকে আগ্রাসন দেখান কিউই ওপেনাররা। পাওয়ার প্লেতেই আসে ৭৮ রান। এরপর আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকেন ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। শেষ পর্যন্ত মাত্র ১৫.২ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। মাত্র ৪২ বলে ৮৯ রানে সেইফার্ট ও ৫০ বলে ৮৪ রানে অ্যালেন অপরাজিত থাকেন।

ওপেনিং জুটিতে সেইফার্ট-অ্যালেন মিলে তোলেন ১৭৫ রান। তাতেই হয়েছে রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেকোনো উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। এর আগে রেকর্ডটি ছিল জস বাটলার ও অ্যালেক্স হেলসের দখলে। দুজন সিলে গড়েছিলেন ১৭০ রানের জুটি।

এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে সংযুক্ত আরব আমিরাত। ৬ বলে ৮ রান করে আউট হন আরিয়ার্ন্স শর্মা। পরের উইকেটে খেলতে নেমে দলনেতা মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন আলিসান সারাফু। ফিফটি পূরণের পর ৫৫ রান করে আউট হন সারাফু। এছাড়া হারসিথ কৌশিক ২, মায়াঙ্ক কুমার ২১, শোয়াইব খান ৭ ও মুহাম্মদ আরফান শূন্যরানে আউট হন।

এদিকে শেষ পর্যন্ত খেলে যান অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ফিফটির পূরণের পর ৬৬ রানে অপরাজিত তিনি। মাত্র ৪৫ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি চারটি চার ও তিনটি ছয়ে সাজানো। আর ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান করে সংযুক্ত আরব আমিরাত।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ম্যাট হেনরি। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।

এই শাখার আরও খবর

বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১৪টি সোশ্যাল মিডিয়া পোস্ট ব্লকের নির্দেশ সিঙ্গাপুরের

মেলবোর্ন, ৭ জুন- সিঙ্গাপুরে জাতিগত বিদ্বেষ ও সামাজিক বিভেদ উসকে দেওয়ার অভিযোগে ১৪টি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিষ্ক্রিয় (ব্লক) করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। অনলাইন মাধ্যমে…

যুক্তরাষ্ট্রের ওহাইওতে গ্রীষ্মকালীন উৎসবে বন্দুক হামলা, গুলিবিদ্ধ অন্তত ১২

মেলবোর্ন, ৭ জুন- যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে গ্রীষ্মকালীন একটি উৎসব চলাকালে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে…

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

মেলবোর্ন, ৭ জুন- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং নাজুক যুদ্ধবিরতির আবহে আবারও বাহরাইন ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার দাবি করেছে ইরান। শনিবার ভোরে চালানো…

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

মেলবোর্ন, ৭  জুন- রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে…

গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দিরে হামলার হুমকিতে যা বলছে ঐক্য পরিষদ

মেলবোর্ন, ৭ জুন- গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সকে ঘিরে চলমান উত্তেজনা এবং মন্দিরে হামলা চালিয়ে তা গুড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় গভীর…

কানাডায় বাংলাদেশিকে হত্যা: ৩ ব্রিটিশ দোষী সাব্যস্ত

মেলবোর্ন, ৭ জুন- কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী শরিফ রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিন ব্রিটিশ নাগরিককে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। প্রায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au