সর্বশেষ

ড্র করলেই চ্যাম্পিয়ন ঋতুপর্ণারা

  • 12:16 am - February 11, 2026
  • পঠিত হয়েছে:৮৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ ফেব্রুয়ারি-নারী ফুটবল লিগের চ্যাম্পিয়নের দোরগোড়ায় রাজশাহী স্টারস এফসি। ১৩ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন হবেন ঋতুপর্ণারা। ১০ ম্যাচে তখন ঋতুপর্ণা-আফিদাদের হবে ২৮ পয়েন্ট, যা অন্য দলের হওয়ার আর সুযোগ থাকবে না।

১৩ দিন বিরতির পর নারী ফুটবল লিগ পুনরায় শুরু হয়েছে। নিজ নিজ ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও রাজশাহী স্টারস। রাজশাহী ৮-০ গোলে সদ্যপুষ্করণীকে হারায়।

সাফ অ-১৯ টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া আলপি আক্তার ক্লাবের জার্সিতেও ফর্ম অব্যাহত রেখেছেন। দেশে ফিরেই তিনি হ্যাটট্রিক করেছেন। আলপি হ্যাটট্রিক করলেও জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন ঋতুপর্ণা চাকমা। প্রীতি, মুনকি একটি করে এবং একটি আত্নঘাতী গোল হয়।

দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ১৮-০ গোলে গত আসরের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে হারায়। সুলতানা একাই ৯ গোল করেন। বৃষ্টি হ্যাটট্রিক, উন্নতি, তনিমা জোড়া এবং হালিমা এক গোল করেন। এই জয়ে সেনাবাহিনী ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শেষ ম্যাচে রাজশাহীকে হারালে দুই দলের পয়েন্ট সমান ২৭ হবে। তখন শিরোপা নির্ধারণের জন্য প্লে অফ হবে। ফরাশগঞ্জ আজ ও শেষ রাউন্ডের ম্যাচ জিতলে তাদেরও ২৭ পয়েন্ট হবে। সেক্ষেত্রে তিন দলই পুনরায় শিরোপার জন্য লড়বে।

এই শাখার আরও খবর

বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১৪টি সোশ্যাল মিডিয়া পোস্ট ব্লকের নির্দেশ সিঙ্গাপুরের

মেলবোর্ন, ৭ জুন- সিঙ্গাপুরে জাতিগত বিদ্বেষ ও সামাজিক বিভেদ উসকে দেওয়ার অভিযোগে ১৪টি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিষ্ক্রিয় (ব্লক) করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। অনলাইন মাধ্যমে…

যুক্তরাষ্ট্রের ওহাইওতে গ্রীষ্মকালীন উৎসবে বন্দুক হামলা, গুলিবিদ্ধ অন্তত ১২

মেলবোর্ন, ৭ জুন- যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে গ্রীষ্মকালীন একটি উৎসব চলাকালে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে…

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

মেলবোর্ন, ৭ জুন- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং নাজুক যুদ্ধবিরতির আবহে আবারও বাহরাইন ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার দাবি করেছে ইরান। শনিবার ভোরে চালানো…

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

মেলবোর্ন, ৭  জুন- রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে…

গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দিরে হামলার হুমকিতে যা বলছে ঐক্য পরিষদ

মেলবোর্ন, ৭ জুন- গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সকে ঘিরে চলমান উত্তেজনা এবং মন্দিরে হামলা চালিয়ে তা গুড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় গভীর…

কানাডায় বাংলাদেশিকে হত্যা: ৩ ব্রিটিশ দোষী সাব্যস্ত

মেলবোর্ন, ৭ জুন- কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী শরিফ রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিন ব্রিটিশ নাগরিককে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। প্রায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au