সর্বশেষ

২০২৮ অলিম্পিকেও খেলতে চান জোকোভিচ

  • 12:19 am - February 11, 2026
  • পঠিত হয়েছে:৮৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ ফেব্রুয়ারি-৪১ বছর বয়সে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।

৩৮ বছর বয়সী সাবেক এই নাম্বার ওয়ান ইতোমধ্যে ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। সাম্প্রতিক সময়ে ফিটনেসজনিত নানা সমস্যার মুখোমুখি হয়েছেন।

২০২৪ প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয় করেন জোকোভিচ। অলিম্পিকের ফাইনালে তিনি তরুণ তারকা কার্লোস আলকারাজকে পরাজিত করেন।

২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা জোর দিয়ে বলেছেন, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও তিনি নিজের দেশের প্রতিনিধিত্ব করতে চান। ২০২৮ সালের ১৪ জুলাই অলিম্পিক শুরু হলে জোকোভিচের বয়স হবে ৪১ বছর। তবুও তিনি বলেছেন, নিজের অলিম্পিক শিরোপা ধরে রাখার ইচ্ছা এখনো তার আছে।

স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে জোকোভিচ বলেন, “হ্যাঁ, সেটা অনেক দূরের বিষয়। আমার জীবনের ও ক্যারিয়ারের এই পর্যায়ে এটা বেশ দূরের লক্ষ্য, কিন্তু স্পষ্টভাবেই সেখানে পৌঁছানোর আকাঙ্ক্ষা আমার আছে।”

সার্বিয়ান কিংবদন্তি হয়তো ক্যারিয়ারের গোধূলি লগ্নে আছেন। কিন্তু তার ভেতরে যে এখনো লড়াই করার শক্তি আছে, তা তিনি প্রমাণ করেছেন সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ান ওপেনে। সেখানে সেমিফাইনালে তিনি বিশ্বের সদ্য সাবেক এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারকে হারান, যদিও ফাইনালে এক নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজের কাছে পরাজিত হন।

ফাইনালে হারের পর জোকোভিচ স্বীকার করেন, ২০২৮ অলিম্পিকে সেরা অবস্থায় পৌঁছাতে তিনি নিজের ম্যাচসূচি কমিয়ে আনতে পারেন। এ সম্পর্কে তিনি বলেন, “আগামীকাল কী হবে তা ঈশ্বরই জানেন, ছয় বা বারো মাস পরের কথা তো বাদই দিলাম। এটা দারুণ এক যাত্রা ছিল, আমি তোমাদের সবাইকে ভালোবাসি।”

তিনি আরও যোগ করেন, “এই কারণেই বিষয়টা খোলা রেখেছি। সত্যি বলতে কী, আমি জানি না। তোমরা আমাকে বহু বছর ধরে অনুসরণ করছ, আমি ভান করি না বা মিথ্যে বলি না। গত এক বা দেড় বছর ধরেই বলে আসছি সামনে কি থাকবে, তা নিয়ে আমি নিশ্চিত নই। আমি বলেছি, ২০২৮ অলিম্পিক পর্যন্ত খেলতে চাই। কিন্তু তার মানে হতে পারে বছরে একটি টুর্নামেন্ট খেলা, বা ১০টা, ১৫টা, দুইটা কিংবা সাতটা, সত্যি বলতে আমি জানি না। আমি এত আগেভাগে আমার সূচি বা ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চাই না। এখন আমার একমাত্র ইচ্ছা হলো পরিবারের সঙ্গে সময় কাটানো, তারপর দেখা যাবে সামনে কি আসে।”

এই শাখার আরও খবর

বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১৪টি সোশ্যাল মিডিয়া পোস্ট ব্লকের নির্দেশ সিঙ্গাপুরের

মেলবোর্ন, ৭ জুন- সিঙ্গাপুরে জাতিগত বিদ্বেষ ও সামাজিক বিভেদ উসকে দেওয়ার অভিযোগে ১৪টি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিষ্ক্রিয় (ব্লক) করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। অনলাইন মাধ্যমে…

যুক্তরাষ্ট্রের ওহাইওতে গ্রীষ্মকালীন উৎসবে বন্দুক হামলা, গুলিবিদ্ধ অন্তত ১২

মেলবোর্ন, ৭ জুন- যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে গ্রীষ্মকালীন একটি উৎসব চলাকালে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে…

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

মেলবোর্ন, ৭ জুন- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং নাজুক যুদ্ধবিরতির আবহে আবারও বাহরাইন ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার দাবি করেছে ইরান। শনিবার ভোরে চালানো…

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

মেলবোর্ন, ৭  জুন- রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে…

গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দিরে হামলার হুমকিতে যা বলছে ঐক্য পরিষদ

মেলবোর্ন, ৭ জুন- গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সকে ঘিরে চলমান উত্তেজনা এবং মন্দিরে হামলা চালিয়ে তা গুড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় গভীর…

কানাডায় বাংলাদেশিকে হত্যা: ৩ ব্রিটিশ দোষী সাব্যস্ত

মেলবোর্ন, ৭ জুন- কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী শরিফ রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিন ব্রিটিশ নাগরিককে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। প্রায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au