সর্বশেষ

ভারত ম্যাচ বয়কট ছিল পাকিস্তানের সাজানো নাটক

  • 1:05 pm - February 11, 2026
  • পঠিত হয়েছে:৬৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ ফেব্রুয়ারি-বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করার পর ভারত ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু নাটকীয়তার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। এরপরই পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা। তার মতে, এটা ছিল পাকিস্তানের ‘নাটক’।

দেশটির সরকারই ভারতের বিপক্ষে বয়কট করা ম্যাচ খেলার নির্দেশ দিয়েছেন। এর ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সব জটিলতা দূর হয়েছে। টানা কয়েক দিনের অচলাবস্থার পর স্বস্তি ফিরে পেয়েছে খোদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও।

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার বলেছেন, পাকিস্তানের অবস্থান ছিল কেবল একটি নাটক। ভারতের বিপক্ষে না খেলার ক্ষতি উপলব্ধি করেছে তারা। তার মতে, এই ধরনের আচরণ পাকিস্তানের জন্য সাধারণ একটা ব্যাপার।

রাজকুমার বলেন, এটা ছিল পাকিস্তানের সাজানো নাটক, যেটা তারা সবসময় করে। বাংলাদেশকে তারা সমর্থন দিলো, তারপর তাদেরকে একপাশে সরিয়ে রাখল। এখন তারা বুঝতে পারল ভারতের বিপক্ষে না খেললে কতটা ক্ষতি হতে পারে। এই ধরনের ব্যাপার তো পাকিস্তানের কাছে প্রত্যাশিত।

আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে লাহোরে বৈঠকের ফলাফল সম্পর্কে পিসিবি প্রধান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগ জানিয়ে তাদের বিশ্বকাপ ম্যাচ ভারতের বাইরে নেওয়ার অনুরোধ আইসিসি করেছিল। কিন্তু তা নাকচ করে দিয়ে তাদেরকে টুর্নামেন্টকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় বিশ্ব ক্রিকেট সংস্থা। তাদের এমন সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।

এই চ্যালেঞ্জিং সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে আলোচনা চালিয়ে যান। আইসিসি ও অন্য দেশের সঙ্গে আলাপের পর পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে তাদের ক্রিকেট দলকে মাঠে নামার অনুমতি দিয়েছে।

এই শাখার আরও খবর

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

মেলবোর্ন, ৭  জুন- রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে…

গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দিরে হামলার হুমকিতে যা বলছে ঐক্য পরিষদ

মেলবোর্ন, ৭ জুন- গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সকে ঘিরে চলমান উত্তেজনা এবং মন্দিরে হামলা চালিয়ে তা গুড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় গভীর…

কানাডায় বাংলাদেশিকে হত্যা: ৩ ব্রিটিশ দোষী সাব্যস্ত

মেলবোর্ন, ৭ জুন- কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী শরিফ রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিন ব্রিটিশ নাগরিককে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। প্রায়…

ওয়ান নেশনের আবাসন নীতি নিয়ে বিতর্ক, পলিন হ্যানসনকে তুলোধোনা লেবার পার্টির

মেলবোর্ন, ৭ জুন-  অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের আবাসন নীতি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দলটির নেত্রী পলিন হ্যানসনের প্রস্তাবিত আবাসন নীতি নিয়ে বিভ্রান্তি…

ওয়ান নেশনের উত্থানে চাপে অস্ট্রেলিয়ার রাজনীতি, হুমকি নয় বলে দাবি সরকারের

মেলবোর্ন, ৭ জুন- অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। সাম্প্রতিক এক জনমত জরিপে দলটির সমর্থন উল্লেখযোগ্যভাবে…

ছয়দফা : বাঙালির মুক্তির সনদ, জাতির পথের দিশা

মেলবোর্ন, ৭ জুন- ৭ জুন মানে শুধু একটি তারিখ না : ৭ জুন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ ছিল না। এটি ছিল বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au