সর্বশেষ

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবি ও ক্রিকেটারদেরই: ক্রীড়া উপদেষ্টা

  • 1:10 pm - February 11, 2026
  • পঠিত হয়েছে:১৪৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ ফেব্রুয়ারি-ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তটি সরকারের নয়; বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের সম্মিলিত সিদ্ধান্ত। এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদে নিজের দায়িত্বকালের শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই সিদ্ধান্ত নিয়ে অনুশোচনার কোনো কারণ তিনি দেখছেন না। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না।

সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়েরা। তারা নিজেরাই দেশের ক্রিকেট ও দেশের মানুষের নিরাপত্তার জন্য ত্যাগ স্বীকার করেছে। মানুষের মর্যাদা রক্ষার জন্য তারা ভূমিকা রেখেছে।’

বর্তমানে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে না।

এই সিদ্ধান্ত ঘিরে আর্থিক ক্ষতি ও প্রশাসনিক জটিলতার আশঙ্কা তৈরি হলেও সাম্প্রতিক সময়ে সেই শঙ্কা অনেকটাই কেটেছে বলে জানান আসিফ নজরুল।
তিনি বলেন, ‘আইসিসি এখন বলেছে, তারা কোনো শাস্তি দেবে না; বরং একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দিতে চায়। এটি একটি ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্যালুট জানাতে চাই।’

ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিকেএসপি ও ক্রীড়াবিদ উন্নয়ন নিয়েও কাজ করার কথা তুলে ধরেন আসিফ নজরুল। তিনি জানান, স্বল্প পরিসরে কিছু খেলায় সেন্টার অব এক্সিলেন্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বৈশ্বিক ক্রিকেট পরিস্থিতির কারণে বিসিবির কাছে বড় পরিসরের আর্থিক সহায়তা আর চাননি বলেও জানান তিনি।

খেলাধুলার প্রতি নিজের ব্যক্তিগত আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘খেলা আমার প্যাশন। খেলা মানুষকে অনেক খারাপ কাজ থেকে দূরে রাখে। যুবদের নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে।’

এই শাখার আরও খবর

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা

ওটিএন বাংলা ডেস্ক :  পাবনা সদর উপজেলায় আবাসিক মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক আবু ইউসুফকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।…

কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দিতে নিজেদের কাজের ভিডিও ধারণ করছেন ভারতের শ্রমিকেরা

ভারতের বেঙ্গালুরুতে গত চার বছর ধরে চুল কাটা ও দাড়ি ছাঁটার কাজ করছেন মোহাম্মদ আশিম। তবে সম্প্রতি তাঁর কাজের ধরনে এসেছে নতুন সংযোজন। এখন মাথায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au