সর্বশেষ

পয়েন্ট হারাল চেলসি ও ম্যান ইউ

  • 1:21 pm - February 11, 2026
  • পঠিত হয়েছে:৬১ বার
সংগৃহীত ছবি

মেলবোর্ন ১১ ফেব্রুয়ারি-ইংলিশ প্রিমিয়ার লিগের মিড উইকে ভিন্ন ম্যাচে মাঠে নেমেছিল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দুই দলই পয়েন্ট হারিয়েছে এদিন। চেলসি ড্র করেছে লিডসের বিপক্ষে, অপরদিকে শেষ সময়ে গোল করে ওয়েস্ট হ্যামের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে ইউনাইটেড।

স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম হাফে গোল করে চেলসিকে এগিয়ে দেন জোয়াও পেদ্রো। পালমারের পাস থেকে দুর্দান্ত গোল করেন এই ব্রাজিলিয়ান। দ্বিতীয় হাফের শুরুতে পেনাল্টি থেকে গোল করেন পালমার।

তবে ছয় মিনিটে দুই গোল করে সমতায় ফেরে সফরকারীরা। ৬৭তম মিনিটে মেচা এবং ৭৩তম মিনিটে ওকাফোর গোল করলে সমতায় ফেরে তারা। শেষ দিকে একটি সহজ সুযোগ মিস করে চেলসি। ফলে লিডসের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে তারা। ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে চেলসি।

এদিকে রাতের আরেক ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠে গিয়েছিলো ক্যারিকের ম্যান ইউ। টানা ৪ জয় নিয়ে বেশ আত্মবিশ্বাস ছিল তারা। তবে ড্র করে রেড ডেভিলরাও। ৫০তম মিনিটে টমাস সৌচেক স্বাগতিকদের এগিয়ে দেন।

এক সময় মনে হচ্ছিল ম্যাচটি হেরেই যাবে ইউনাইটেড। তবে বদলি হিসেবে নামা বেঞ্জামিন শেস্কো নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে ইউনাইটেডের মান বাঁচান।

২৬ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তম স্থানে ওয়েস্ট হ্যাম।

এই শাখার আরও খবর

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

মেলবোর্ন, ৭  জুন- রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে…

গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দিরে হামলার হুমকিতে যা বলছে ঐক্য পরিষদ

মেলবোর্ন, ৭ জুন- গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সকে ঘিরে চলমান উত্তেজনা এবং মন্দিরে হামলা চালিয়ে তা গুড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় গভীর…

কানাডায় বাংলাদেশিকে হত্যা: ৩ ব্রিটিশ দোষী সাব্যস্ত

মেলবোর্ন, ৭ জুন- কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী শরিফ রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিন ব্রিটিশ নাগরিককে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। প্রায়…

ওয়ান নেশনের আবাসন নীতি নিয়ে বিতর্ক, পলিন হ্যানসনকে তুলোধোনা লেবার পার্টির

মেলবোর্ন, ৭ জুন-  অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের আবাসন নীতি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দলটির নেত্রী পলিন হ্যানসনের প্রস্তাবিত আবাসন নীতি নিয়ে বিভ্রান্তি…

ওয়ান নেশনের উত্থানে চাপে অস্ট্রেলিয়ার রাজনীতি, হুমকি নয় বলে দাবি সরকারের

মেলবোর্ন, ৭ জুন- অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। সাম্প্রতিক এক জনমত জরিপে দলটির সমর্থন উল্লেখযোগ্যভাবে…

ছয়দফা : বাঙালির মুক্তির সনদ, জাতির পথের দিশা

মেলবোর্ন, ৭ জুন- ৭ জুন মানে শুধু একটি তারিখ না : ৭ জুন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ ছিল না। এটি ছিল বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au