বাংলাদেশ

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

  • 1:38 pm - February 11, 2026
  • পঠিত হয়েছে:৬০ বার

মেলবোর্ন, ১১  ফেব্রুয়ারি- পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে কেন্দ্রের একটি কক্ষের আসবাবপত্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পাংগাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আগুন দেওয়া হয়। কেন্দ্রটি পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর-দুমকি-মির্জাগঞ্জ) আসনের অন্তর্ভুক্ত।

খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল হক জানান, পাশের মসজিদে নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরার সময় বিদ্যালয়ের একটি কক্ষে আগুন দেখতে পান। পরে তারা স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে কক্ষের বেঞ্চ ও বেড়া পুড়ে যায়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তিনি জানান, দুর্বৃত্তরা কক্ষের ভেতরে রাখা পুরোনো টায়ারে আগুন দিয়েছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ভোটকেন্দ্রের নিরাপত্তায় দায়িত্বে থাকা দুজন গ্রাম পুলিশ ও বিদ্যালয়ের নৈশপ্রহরী সেখানে উপস্থিত ছিলেন না। তারা নামাজ পড়তে ও খাবার খেতে বাড়িতে গিয়েছিলেন বলে জানা গেছে। এই সুযোগেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

দুমকি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্তদের অনুপস্থিতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পদত্যাগ

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  সরকারের নির্দেশনার পর পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড–এর বর্তমান কমিটির সদস্যরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশেষ সভা ডেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান…

বৃষ্টির পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিল পরীক্ষার্থীরা

মেলবোর্ন, ২৯ এপ্রিল- প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লা নগরী। মাত্র সোয়া এক ঘণ্টার বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের…

ইস্পাত রপ্তানি বন্ধ করল ইরান

মেলবোর্ন, ২৯ এপ্রিল- মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইস্পাতশিল্পে বড় ধাক্কা সামাল দিতে ইস্পাত পণ্য রপ্তানি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির কাস্টম কর্তৃপক্ষের জারি করা…

এসএসসির ৪র্থ দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৪৯ জন

মেলবোর্ন, ২৯ এপ্রিল- সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিতির সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা…

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের…

ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

মেলবোর্ন, ২৯ এপ্রিল- তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রায় ছয় দশক ধরে সংগঠনটির সদস্য থাকার পর দেশটি এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au