সর্বশেষ

টি টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশদের হারিয়ে টানা দ্বিতীয় জয় ওয়েস্ট ইন্ডিজের

  • 10:15 am - February 12, 2026
  • পঠিত হয়েছে:৭৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ ফেব্রুয়ারি-টি-টোয়েন্টি বিশ্বকাপে সাবেক দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ক্যারিবীয়রা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রানের পাহাড় গড়ে। যদিও শুরুটা মোটেও ভালো ছিল না তাদের; দলীয় ৮ রানেই দুই ওপেনার শাই হোপ ও ব্রেন্ডন কিংকে হারিয়ে বিপদে পড়েছিল দলটি।

তবে রোস্টন চেজের ২৯ বলে ৩৪ এবং শিমরন হেটমায়ারের ১২ বলে ২৩ রানের ইনিংসের পর ম্যাচের দৃশ্যপট বদলে দেন শেরফান রাদারফোর্ড। তার বিধ্বংসী ৪২ বলে অপরাজিত ৭৬ এবং শেষ দিকে জেসন হোল্ডারের ১৭ বলে ৩৩ রানের ক্যামিওতে বড় সংগ্রহ পায় উইন্ডিজ। ইংল্যান্ডের পক্ষে জেমি ওভারটন ও আদিল রশিদ ২টি করে উইকেট নেন।

১৯৭ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড শুরুটা ঝোড়ো গতিতে করলেও তা ধরে রাখতে পারেনি। ফিল সল্ট ১৪ বলে ৩০ এবং জস বাটলার ১৪ বলে ২১ রান করে বিদায় নিলে চাপে পড়ে ইংলিশরা। এরপর গুডাকেশ মোতির ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বর্তমান থ্রি লায়ন্সরা। মোতি একে একে সাজঘরে ফেরান টম ব্যান্টন, জ্যাকব বেথেল ও অধিনায়ক হ্যারি ব্রুককে। মিডল অর্ডারে স্যাম কারান ৩০ বলে ৪৩ রান করে এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে গেলেও অন্য ব্যাটাররা তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন। উইল জ্যাকস, জোফরা আর্চার বা লিয়াম ডসনদের কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই ১৬৬ রানে অলআউট হয়ে ৩০ রানের হার মেনে নেয় ইংল্যান্ড। ৩ উইকেট নিয়ে উইন্ডিজের জয়ের নায়ক স্পিনার গুডাকেশ মোতি।

এই শাখার আরও খবর

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

মেলবোর্ন, ৭  জুন- রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে…

গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দিরে হামলার হুমকিতে যা বলছে ঐক্য পরিষদ

মেলবোর্ন, ৭ জুন- গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সকে ঘিরে চলমান উত্তেজনা এবং মন্দিরে হামলা চালিয়ে তা গুড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় গভীর…

কানাডায় বাংলাদেশিকে হত্যা: ৩ ব্রিটিশ দোষী সাব্যস্ত

মেলবোর্ন, ৭ জুন- কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী শরিফ রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিন ব্রিটিশ নাগরিককে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। প্রায়…

ওয়ান নেশনের আবাসন নীতি নিয়ে বিতর্ক, পলিন হ্যানসনকে তুলোধোনা লেবার পার্টির

মেলবোর্ন, ৭ জুন-  অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের আবাসন নীতি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দলটির নেত্রী পলিন হ্যানসনের প্রস্তাবিত আবাসন নীতি নিয়ে বিভ্রান্তি…

ওয়ান নেশনের উত্থানে চাপে অস্ট্রেলিয়ার রাজনীতি, হুমকি নয় বলে দাবি সরকারের

মেলবোর্ন, ৭ জুন- অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। সাম্প্রতিক এক জনমত জরিপে দলটির সমর্থন উল্লেখযোগ্যভাবে…

ছয়দফা : বাঙালির মুক্তির সনদ, জাতির পথের দিশা

মেলবোর্ন, ৭ জুন- ৭ জুন মানে শুধু একটি তারিখ না : ৭ জুন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ ছিল না। এটি ছিল বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au