সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না ওমান

  • 2:37 am - February 13, 2026
  • পঠিত হয়েছে:৯২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ ফেব্রুয়ারি-২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে শুরু করলেও শ্রীলঙ্কার ব্যাটিং নিয়ে সমালোচনা চলছিল। টি-টোয়েন্টিতে যেখানে হরহামেশাই ২০০ বা তার বেশি রান হয়, এ সপ্তাহের রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিল ১৬৩ রান। তিন দিন পর আজ ভিন্ন ভেন্যুতে খেলতে নেমে দাপুটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে ওমানকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে লঙ্কানরা।

৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের কাছে ৮ উইকেটে হেরে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল। পাল্লেকেলেতে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা যখন ২২৫ রান করে ফেলে, ম্যাচের ফল সেখানে অনেকটাই নির্ধারিত হয়ে যায়। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ওমান হেরে যায় ১০৫ রানে।দুই ম্যাচ হেরে বিশ্বকাপে সুপার এইটে ওঠার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে।

২২৬ রানের পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে ৫.৫ ওভারে ৩ উইকেটে ৩৬ রানে পরিণত হয় ওমান। চতুর্থ উইকেটে মোহাম্মদ নাদিম ও ওয়াসিম আলি ৩৬ বলে ৪২ রানের জুটি গড়েন। ১২তম ওভারের পঞ্চম বলে ওয়াসিমকে ফিরিয়ে জুটি ভাঙেন মাহিশ তিকশানা।

২০ বলে ২৭ রান করা ওয়াসিমের বিদায়ে ওমানের স্কোর হয়ে যায় ১২.৫ ওভারে ৪ উইকেটে ৭৮ রান। তিনি আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ১২০ রান করেছে দলটি। চার নম্বরে নামা নাদিম ৫৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫৩ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা ও তিকশানা দুটি করে উইকেট নিয়েছেন। তিকশানা ৪ ওভারে খরচ করেন ১১ রান।

পাল্লেকেলেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওমানের অধিনায়ক যতিন্দর সিং। আগে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২২৫ রান করেছে শ্রীলঙ্কা। ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেছেন কুশল মেন্ডিস। ৪৫ বলের ইনিংসে ৭ চার মেরেছেন। ৬০ ও ৫০ রান করেছেন পবন রত্নায়েকে ও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। যাঁর মধ্যে লঙ্কান অধিনায়ক ২০ বলে ২ চার ও ৫ ছক্কায় করেন ৫০ রান। ওমানের জিতেন রামানাদি ৪ ওভারে ৪১ রানে নিয়েছেন ২ উইকেট।

২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে শ্রীলঙ্কা। আজ নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানে জয়ের কীর্তি গড়ল লঙ্কানরা। সর্বোচ্চ ১৭২ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা ১৯ বছর আগে। জোহানেসবার্গে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার দেওয়া ২৬১ রানের লক্ষ্যে নেমে ৮৮ রানে গুটিয়ে গিয়েছিল কেনিয়া।

এই শাখার আরও খবর

কানাডায় বাংলাদেশিকে হত্যা: ৩ ব্রিটিশ দোষী সাব্যস্ত

মেলবোর্ন, ৭ জুন- কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী শরিফ রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিন ব্রিটিশ নাগরিককে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। প্রায়…

ওয়ান নেশনের আবাসন নীতি নিয়ে বিতর্ক, পলিন হ্যানসনকে তুলোধোনা লেবার পার্টির

মেলবোর্ন, ৭ জুন-  অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের আবাসন নীতি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দলটির নেত্রী পলিন হ্যানসনের প্রস্তাবিত আবাসন নীতি নিয়ে বিভ্রান্তি…

ওয়ান নেশনের উত্থানে চাপে অস্ট্রেলিয়ার রাজনীতি, হুমকি নয় বলে দাবি সরকারের

মেলবোর্ন, ৭ জুন- অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। সাম্প্রতিক এক জনমত জরিপে দলটির সমর্থন উল্লেখযোগ্যভাবে…

ছয়দফা : বাঙালির মুক্তির সনদ, জাতির পথের দিশা

মেলবোর্ন, ৭ জুন- ৭ জুন মানে শুধু একটি তারিখ না : ৭ জুন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ ছিল না। এটি ছিল বাঙালির…

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

মেলবোর্ন, ৭ জুন- ত্রয়োদশ জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত…

নেতৃত্ব সংকটের গুঞ্জনের মধ্যেই নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরালেন গ্যাব্রিয়েল উইলিয়ামস

মেলবোর্ন, ৭ জুন: ভিক্টোরিয়ার রাজনীতিতে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আসন্ন নভেম্বরের নির্বাচনের আগে দলের ভেতরে দুর্বল জনমত জরিপ ও নেতৃত্ব পরিবর্তনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au