সর্বশেষ

জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

  • 2:46 am - February 13, 2026
  • পঠিত হয়েছে:৬৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ ফেব্রুয়ারি-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিয়ে আনন্দ প্রকাশ করেছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।

আসকার দীঘির পাড়ের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে তিনি ভোট দেন।

সেনাবাহিনীর প্রটোকলে ব্যক্তিগত গাড়িতে তিনি ভোটকেন্দ্রে আসেন। নগরীর কাজির দেউরি এলাকায় তার নিজ বাড়ি থেকে কয়েকশ গজ দূরে অবস্থিত ভোট কেন্দ্রটি।

ভোটগ্রহণ শেষে সেনাবাহিনীর সদস্যরা তাকে দ্রুত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন। কেন্দ্র থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, ‘জীবনে প্রথমবার ভোট দিলাম। খুব ভালো লাগছে। ভোটের পরিবেশও ভালো ছিল। আমি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।’

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনে এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামের ১৬টি আসনে মোট ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রামে মোট ভোটার ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭ জন, নারী ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ জন। ভোটারদের মধ্যে হিজড়া আছেন ৭০ জন।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে মোট ভোটার ছিলেন ৬৩ লাখ ১৪ হাজার ৩১৭ জন। এবারের নির্বাচনে চট্টগ্রামে ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে ১২ হাজার ৬০১টি ভোটকক্ষ রয়েছে। প্রতি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ৬৫৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।

২০২৪ সালের নির্বাচনে চট্টগ্রামে ভোটকেন্দ্র ছিল ২ হাজার ২৩টি। সে হিসাবে এবার কেন্দ্রের সংখ্যা ৫৮টি কমেছে।

এই শাখার আরও খবর

কানাডায় বাংলাদেশিকে হত্যা: ৩ ব্রিটিশ দোষী সাব্যস্ত

মেলবোর্ন, ৭ জুন- কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী শরিফ রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিন ব্রিটিশ নাগরিককে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। প্রায়…

ওয়ান নেশনের আবাসন নীতি নিয়ে বিতর্ক, পলিন হ্যানসনকে তুলোধোনা লেবার পার্টির

মেলবোর্ন, ৭ জুন-  অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের আবাসন নীতি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দলটির নেত্রী পলিন হ্যানসনের প্রস্তাবিত আবাসন নীতি নিয়ে বিভ্রান্তি…

ওয়ান নেশনের উত্থানে চাপে অস্ট্রেলিয়ার রাজনীতি, হুমকি নয় বলে দাবি সরকারের

মেলবোর্ন, ৭ জুন- অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। সাম্প্রতিক এক জনমত জরিপে দলটির সমর্থন উল্লেখযোগ্যভাবে…

ছয়দফা : বাঙালির মুক্তির সনদ, জাতির পথের দিশা

মেলবোর্ন, ৭ জুন- ৭ জুন মানে শুধু একটি তারিখ না : ৭ জুন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ ছিল না। এটি ছিল বাঙালির…

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

মেলবোর্ন, ৭ জুন- ত্রয়োদশ জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত…

নেতৃত্ব সংকটের গুঞ্জনের মধ্যেই নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরালেন গ্যাব্রিয়েল উইলিয়ামস

মেলবোর্ন, ৭ জুন: ভিক্টোরিয়ার রাজনীতিতে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আসন্ন নভেম্বরের নির্বাচনের আগে দলের ভেতরে দুর্বল জনমত জরিপ ও নেতৃত্ব পরিবর্তনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au