বাংলাদেশ

নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করে দেশ ছেড়েছেন ফয়েজ তৈয়্যব

  • 2:21 am - February 15, 2026
  • পঠিত হয়েছে:১৩৫ বার
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ ফেব্রুয়ারি- দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে দুবাইগামী একটি ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। তার চূড়ান্ত গন্তব্য নেদারল্যান্ডস বলে জানা গেছে।

বিমানবন্দর-সংশ্লিষ্ট একটি উচ্চপর্যায়ের গোয়েন্দা সূত্র জানিয়েছে, সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে তিনি বিদেশগামী ফ্লাইটে দেশ ছাড়েন। ভ্রমণের সময় তিনি নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেছেন। তার বিরুদ্ধে বিদেশযাত্রায় কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকায় বিমানবন্দরে তাকে বাধা দেওয়া হয়নি।

ফয়েজ আহমদ তৈয়্যব প্রায় এক বছর আগে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নীতিনির্ধারণ ও সংস্কার-সংক্রান্ত দায়িত্বে কাজ করছিলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলে মন্ত্রণালয়ের দায়িত্ব কাঠামোয় পরিবর্তন আসে। ওই প্রেক্ষাপটেই ফয়েজ তৈয়্যবের ভূমিকা আরও আলোচনায় আসে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রযুক্তি খাতে সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার তাকে দায়িত্বে আনে। নেদারল্যান্ডসের নাগরিক হিসেবে তিনি আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে কাজ শুরু করেন বলে সংশ্লিষ্টরা জানান।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালনকারী ব্যক্তিদের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। এর মধ্যেই তার দেশত্যাগ নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে তার এই সফর স্থায়ী নাকি সাময়িক, সে বিষয়ে সরকারিভাবে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দেশের বিমানবন্দরে যাত্রী আসা যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছেন যে, ফয়েজ তৈয়্যব আজ সকাল ৯টা ৫৫ মিনিটে দুবাইগামী এমিরেটস এর ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন। তার চূড়ান্ত গন্তব্যস্থল নেদারল্যান্ডস। বাংলাদেশ ত্যাগের সময় ফয়েজ তার নেদারল্যান্ডসের পাসপোর্ট NMF001DH5 ব্যবহার করেছেন। বিমানবন্দর গোয়েন্দা শাখার সূত্র জানায়, দেশ ত্যাগে বা বিদেশ গমণে ফয়েজ তৈয়্যবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না থাকায় বিমানবন্দরে তার বহিঃগমনে কোন বাঁধা দেওয়া হয়নি।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au