বাংলাদেশ

চবির দেয়ালে গোলাম আযমের পোস্টার: ‘আমাকে জুতা মারুন’ লিখে উত্তেজনা

  • 12:59 am - April 07, 2026
  • পঠিত হয়েছে:১৮৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ এপ্রিল- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছবি সম্বলিত পোস্টার দেখা গেছে; সেখানে জুতার চিহ্ন এঁকে নিচে লেখা হয়েছে-‘আমাকে জুতা মারুন’। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ওয়াশরুম এবং কলা ঝুপড়ির দেয়ালে এই পোস্টারগুলো নজরে আসে।

হঠাৎ এ পোস্টার নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, “যারা এটি করেছে তারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়। তারা আমাদের প্রতিক্রিয়া প্রত্যাশা করছে। এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত।”

অন্যদিকে কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসু এবং ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক মন্তব্য করেন, “গোলাম আযম বাংলাদেশের ইতিহাসের একজন ঘৃণিত ব্যক্তি। মুক্তিযুদ্ধকালীন কৃতকর্মের কারণে তার উপর ক্ষোভ থাকা স্বাভাবিক। আমি এটাকে বড় কোনো অপরাধ হিসেবে দেখছি না।”

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর তখনকার আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০১৪ সালের ২৩ অক্টোবর ঢাকার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি মারা যান।

শিবির নেতা মোহাম্মদ পারভেজ আরও বলেন, “বিচার প্রক্রিয়া ইতিমধ্যে মীমাংসিত। যারা ফ্যাসিস্টের সহযোগী বা দীর্ঘদিন ফ্যাসিস্টকে সার্ভ করেছে, তারা এখন এই ধরনের কার্যক্রম চালাচ্ছে। কিছু পক্ষ এটি করছে এবং অন্যরা প্রচার করছে। আমাদের ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা উচিত।”

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, “বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা নিজেদের রাজনৈতিক আদর্শ প্রকাশ করবে। ছাত্রশিবির, ছাত্রদলসহ অন্যান্য সংগঠন তাদের আদর্শ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবে, এবং শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নেবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সহরাওয়ার্দী মন্তব্য করেন, “দুষ্কৃতকারীরা পোস্টার টাঙিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আমরা পরিবেশ স্থিতিশীল রাখতে সর্বোচ্চ সক্রিয়। ছাত্রসংগঠনগুলোকে শান্তিপূর্ণভাবে রাজনীতি চালাতে আহ্বান জানাই।”

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au