বিশ্ব

গাজা পুনর্গঠনে ৫০০ কোটি ডলারের বেশি অর্থ সহায়তার ঘোষণা

  • 1:53 pm - February 16, 2026
  • পঠিত হয়েছে:১৩৯ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ ফেব্রুয়ারি- ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন ও মানবিক সহায়তায় ৫০০ কোটি ডলারের বেশি অর্থ দেওয়ার অঙ্গীকার করেছে ‘বোর্ড অব পিস’-এর সদস্য রাষ্ট্রগুলো। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর।

রোববার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ট্রাম্প বলেন, গাজা পুনর্গঠন ও সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তার অংশ হিসেবে বোর্ড অব পিসের সদস্যরা এ অর্থ প্রদান করবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘ অনুমোদিত স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় পুলিশে হাজার হাজার কর্মী নিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। তিনি বলেন, গাজা উপত্যকায় মানবিক সহায়তা ও পুনর্গঠন প্রচেষ্টার জন্য এখন পর্যন্ত ৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করা হয়েছে।

তবে ট্রাম্প শর্ত জুড়ে দেন, এ উদ্যোগ বাস্তবায়নে হামাসকে পূর্বস্বাক্ষরিত চুক্তি মেনে চলতে হবে এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণে সম্মত হতে হবে।

গাজা যুদ্ধের স্থায়ী সমাধান, পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিতের লক্ষ্য নিয়ে ট্রাম্পের উদ্যোগে ‘বোর্ড অব পিস’ গঠিত হয়। চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত সম্মেলনের ফাঁকে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

বোর্ডটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রাম্প। এর নির্বাহী কমিটিতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ আরও অনেকে।

প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আর্জেন্টিনা, মিসর, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, জর্ডান, মরক্কো, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

গাজা পুনর্গঠন প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গনে যখন নতুন করে আলোচনা শুরু হয়েছে, তখন এই বিপুল অর্থসহায়তার ঘোষণা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au