বাংলাদেশ

নতুন বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পেলেন আবদুল হাছিব

  • 3:50 pm - February 16, 2026
  • পঠিত হয়েছে:১৭০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ ফেব্রুয়ারি- সাত কলেজ নিয়ে গঠিত নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–এর প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন এ এস মো. আবদুল হাছিব। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, দিনের শেষভাগে নিয়োগটি চূড়ান্ত করা হয়েছে। সোমবার প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

অধ্যাপক আবদুল হাছিব এতদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়–এর স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে এখন তিনি প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁর মেয়াদ হবে চার বছর। তবে প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

সাত কলেজকে একীভূত করে প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম শুরুর প্রাক্কালে উপাচার্য নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

মদ্যপানের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ, পুলিশের ধাওয়ায় বিচ্ছিন্ন হন দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুরহস্য তদন্তে তাঁর জীবনের শেষ রাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। প্রেমিকার সঙ্গে মনোমালিন্য, উত্তরার একটি…

গার্মেন্টস খাতের অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে মুখোশধারীরা ঢুকে…

এবার ঢাবির হলে হলে অভিযান, জগন্নাথ থেকে ছাত্রলীগ নেতা অর্ক রায় গ্রেপ্তার

ওটিএন বাংলা রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের অবৈধ অবস্থান ঠেকাতে তৎপর হচ্ছে হল প্রশাসন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে…

বুলেটপ্রুফ কাচের আবরণে দাঁড়িয়ে ভক্তদের দেখা দিলেন অমিতাভ

মুম্বাইয়ে নিজের বাড়ি ‘জলসা’র সামনে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের। তবে এবার সেই চেনা আয়োজনে যুক্ত হয়েছে বাড়তি…

শ্রমিক অসন্তোষে ৫২৯ কারখানা থেকে শ্রমিকদের বেরিয়ে যাওয়া, কাজে অনুপস্থিত প্রায় ১০ লাখ

দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ৫২৯টি কারখানা থেকে শ্রমিকেরা বের হয়ে গেছেন। এসব কারখানার প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক কাজে যোগ দেননি। সবচেয়ে…

ছাত্রলীগ নেতার পরিবারের পাঁচ সদস্য ও তিন বন্ধুসহ গ্রেপ্তার ৮

সুনামগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার পরিবারের পাঁচ সদস্য এবং তাঁর তিন বন্ধুসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অভিযোগ, হাসপাতাল থেকে ওই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au