বাংলাদেশ

বরিশালে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও ব্যানার

কে টানাল জানে না কেউ

  • 3:08 am - February 18, 2026
  • পঠিত হয়েছে:১৪৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- বরিশাল নগরীতে পরিত্যক্ত জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন এবং একটি ব্যানার টানানোর ঘটনা ঘিরে আলোচনা তৈরি হয়েছে। মঙ্গলবার ভোর থেকে ভবনের সামনে পতাকা ও ব্যানার দেখা গেলেও কারা এবং ঠিক কখন এগুলো টানিয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি।

জানা যায়, বরিশাল সিটি কর্পোরেশনের মালিকানাধীন পাঁচতলা অ্যানেক্স ভবনের নিচতলার একটি কক্ষ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে ছাত্র-জনতার বিক্ষোভের সময় কার্যালয়সহ ভবনটিতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল।

মঙ্গলবার ভোরে সেখানে একটি ব্যানার ও জাতীয় পতাকা দেখা যায়। ব্যানারে লেখা ছিল, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”। কিছু সময় পর ব্যানারটি খুলে ফেলা হলেও একটি ভ্রাম্যমাণ খাবার বিক্রির ভ্যানের সঙ্গে টানানো জাতীয় পতাকাটি রয়ে গেছে।

সিটি কর্পোরেশনের নিরাপত্তা প্রহরীদের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা প্রহরীর ইনচার্জ মো. ডালিম জানান, দায়িত্বে থাকা প্রহরীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত তথ্য জানানো যাবে। তবে দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা দাবি করেছেন, কারা এবং কখন এগুলো টানিয়েছে, তা তারা দেখেননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও ব্যানার টানানোর বিচ্ছিন্ন ঘটনা সামনে আসছে। এরই ধারাবাহিকতায় বরিশালেও এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা মনে করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবলীগ নেতা বলেন, গণতান্ত্রিক দেশে সব দলেরই রাজনীতি করার অধিকার রয়েছে এবং রাজপথে থেকেই তাদের এগিয়ে যেতে হবে।

ঘটনাটি নিয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au