সর্বশেষ

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকেও শুভেচ্ছা জানাল ভারত

  • 1:57 pm - February 18, 2026
  • পঠিত হয়েছে:১৬৫ বার
বাংলাদেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। নতুন বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়ায় ভারতের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়।

মঙ্গলবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই দেশের জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন ভারতীয় পররাষ্ট্র সচিব। একই সঙ্গে তিনি ডা. শফিকুর রহমানকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

এদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর সভ্যতাগত বন্ধনের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে।

এই শাখার আরও খবর

শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমিকে চার সপ্তাহের…

চট্টগ্রামে দুই হিন্দু বনকর্মীসহ ছয়জনের ওপর সংঘবদ্ধ হামলা, হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি বনভূমি দখল করে নির্মিত বসতঘর উচ্ছেদ করতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় পাঁচ বনকর্মী ও এক পুলিশ…

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছর মেয়াদের মাঝপথে অনুষ্ঠিত এই নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে, তাঁর প্রেসিডেন্সির বাকি দুই বছর…

‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে চাঁদা নিতেন সমন্বয়কেরা

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহম্মেদের বাসায় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানোর পর তাঁর স্বামীকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে…

মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা, লাশ ফেলে রাখা হয় ডোবায়

ওটিএন বাংলা রিপোর্ট : শরীয়তপুরের ডামুড্যায় মাদক সেবন ও বিক্রি ছেড়ে দিতে বলায় লামিয়া বৃষ্টি নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী…

সেন্টমার্টিন ভ্রমণে নতুন বাধা, পর্যটকদের দ্বীপে যাতায়াত নিয়ে অনিশ্চয়তা

১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণের সুযোগ চালু হলেও এখনো কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি পায়নি। কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে চলাচলের জন্য সাতটি জাহাজের মালিকপক্ষ রুট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au