সর্বশেষ

শিক্ষামন্ত্রীকে নিয়ে ইরফানের পোস্ট, সতর্ক করলেন শিক্ষার্থীদের

  • 5:16 pm - February 18, 2026
  • পঠিত হয়েছে:১০৪ বার

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিজয়ী হন ড. আ ন ম এহসানুল হক মিলন। আজ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বিকেলেই তাকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর তাকে নিয়ে পোস্ট করেছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ, সেখানে শিক্ষার্থীদের সতর্ক করে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ইরফান সাজ্জাদ মনে করেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় পাস করা ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাবে। এখন টিকটক করে পড়াশোনার দিন শেষ।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘শিক্ষার্থীরা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছো, তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।’

এই অভিনেতা তার পোস্টের সঙ্গে সম্প্রতি দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের একটি ছবি জুড়ে দিয়েছেন, সেখানে নিজের এএসএসি পাস করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।

সাজ্জাদ লিখেছেন, ‘আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।’

প্রসঙ্গত, এহসানুল হক মিলন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। যেখানে তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থী প্রাক্তন মন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরকে পরাজিত করেছিলেন।
২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মিলন।

এই শাখার আরও খবর

সাংবাদিক রেজানুরের গ্রেফতারে কিউআরএস’র উদ্বেগ

মেলবোর্ন, ২২ জুন-  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক ও দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রেজানুর ইসলামের গ্রেফতার…

সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন

মেলবোর্ন, ২২ জুন- কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেত্রী সেলিমা আহমাদ মেরী আর নেই। রোববার (২১ জুন) রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের…

অস্ট্রিয়ার ৬ ফুট ৬ ইঞ্চির ‘দৈত্য’ সাসাকে ঘিরে সতর্ক আর্জেন্টিনা

মেলবোর্ন, ২২ জুন- বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইউরোপের প্রতিনিধি অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে…

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

মেলবোর্ন, ২২ জুন-লেবাননের সঙ্গে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনো অনিশ্চিত ও ভঙ্গুর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান অব স্টাফ জেনারেল ইয়াল জামির। তিনি…

অস্ট্রেলিয়ার আবাসন বাজারে নিলাম সফলতার হার ৫০ শতাংশের নিচে

মেলবোর্ন, ২২ জুন- অস্ট্রেলিয়ার আবাসন বাজারে ক্রেতা ও বিক্রেতাদের আস্থার সংকট আরও গভীর হয়েছে। দেশটির প্রধান শহরগুলোতে বাড়ি বিক্রির নিলাম সফলতার হার (অকশন ক্লিয়ারেন্স রেট)…

ভারতে সি-ফুড কারখানায় বিস্ফোরণ, নিহত ৭ নারী শ্রমিক

মেলবোর্ন, ২২ জুন- ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভাল্লুর জেলায় একটি বেসরকারি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত সাত নারী শ্রমিক নিহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au