বাংলাদেশ

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মব জাস্টিস নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেবে সরকার

  • 7:21 pm - February 18, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ‘মব জাস্টিস’ বা জনতার বিচারের প্রবণতা নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার এবং যেখানেই অবনতি হয়েছে, তা কাটিয়ে উঠতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

“চ্যালেঞ্জ নিয়েই এসেছি”

সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নতুন সরকার চ্যালেঞ্জ জেনেই দায়িত্ব নিয়েছে। তার ভাষায়, লক্ষ্য একটাই, দেশকে এগিয়ে নেওয়া।

তিনি জানান, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের সময়ই দেশের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনার কথা বলেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রিসভা গঠন করা হয়েছে। সরকারের প্রধান উদ্দেশ্য হবে জনগণের সমস্যার সমাধান করা এবং রাষ্ট্রকে স্থিতিশীল ও কার্যকর পথে এগিয়ে নেওয়া।

গণতন্ত্রকে অগ্রাধিকার

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রই সরকারের প্রধান ভিত্তি। সব কার্যক্রমেই গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করার কথা তুলে ধরে তিনি বলেন, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় সরাসরি তৃণমূল জনগণের সঙ্গে সম্পৃক্ত।

তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে নিজেও স্থানীয় সরকার কাঠামোর সঙ্গে যুক্ত ছিলেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মন্ত্রণালয়কে আরও গতিশীল ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বলেন, মানুষের নিত্যদিনের সমস্যা পৌরসেবা, অবকাঠামো, পানি, বর্জ্য ব্যবস্থাপনা, গ্রামীণ উন্নয়ন এসব ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনাই হবে তার অগ্রাধিকার।

আইনশৃঙ্খলা ও অর্থনীতি নিয়ে মন্তব্য

দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি ভঙ্গুর অবস্থায় আছে। এমন সমালোচনার জবাবে তিনি বলেন, পরিস্থিতি অতটা নাজুক নয় যতটা কেউ কেউ তুলে ধরছেন।

তার দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে আগের তুলনায়। একইভাবে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরে আসছে। ব্যাংকিং খাতও আগের চেয়ে নিয়ন্ত্রণে এসেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “যা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি আরও ভালো হবে।”

মব জাস্টিস প্রসঙ্গে স্পষ্ট অবস্থান

গত দেড় বছরে দেশে ব্যাপক ‘মব জাস্টিস’ হয়েছে। এমন প্রশ্নের জবাবে মন্ত্রী স্বীকার করেন, এমন ঘটনা ঘটেছে। তবে তিনি আশ্বাস দেন, এ প্রবণতা নিয়ন্ত্রণে আনা হবে।

তার ভাষায়, “আইনশৃঙ্খলা যতটুকু খারাপ ছিল, সেটার উন্নয়ন করতেই হবে।”

তিনি বলেন, দেশ একটি বড় রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ঝড়, বিদ্রোহ, গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতির পর সবকিছু রাতারাতি স্বাভাবিক হয়ে যাবে। এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়।

তিনি উল্লেখ করেন, গত এক থেকে দেড় বছর দেশ অন্তর্বর্তী সরকারের অধীনে ছিল। সেই সরকার নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করেছে। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হওয়াকে তিনি বড় অর্জন হিসেবে দেখছেন।

আওয়ামী লীগবিহীন নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক ছিল? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

তার মতে, নির্বাচন গ্রহণযোগ্য হওয়ায় বর্তমান সরকার একটি বৈধ ও শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।

আওয়ামী লীগ নিয়ে অবস্থান

আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত কী হবে?এ প্রশ্নে তিনি বলেন, বিষয়টি রাজনৈতিকভাবে আলোচনা করে পরে জানানো হবে।

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এর প্রয়োজন নেই। তার মতে, বিশেষ এক সংকটময় সময়ে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করেছে।

তিনি বলেন, “গণতন্ত্রে রূপান্তরই ছিল মূল চ্যালেঞ্জ। তারা সে দায়িত্ব পালন করেছে। তাদের প্রাপ্য কৃতিত্ব দিতে হবে।”

নতুন সরকারের সামনে প্রশাসনিক সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। প্রথম কর্মদিবসেই মন্ত্রীর বক্তব্যে এসব অগ্রাধিকার স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au