মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার
মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…
মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় এক বিএনপি নেতাকে মারধর ও মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল মান্নান তালুকদার গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য।
ঘটনার পর বুধবার রাতেই তিনি গৌরীপুর থানায় মামলা করেছেন। মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর অঙ্গসংগঠন কৃষক দল-এর গৌরীপুর পৌর শাখার সভাপতি কাজীয়েল হাজাত মুন্সী শাহীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।
আব্দুল মান্নান তালুকদারের অভিযোগ, বুধবার দুপুরে তিনি অটোরিকশায় করে শাহগঞ্জ বাজার থেকে ময়মনসিংহ শহরের দিকে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কাজীয়েল হাজাত মুন্সী শাহী তাঁর অটোরিকশা থামিয়ে জোর করে নামিয়ে নেন। এরপর তাঁকে কিল-ঘুষি মেরে পাশের একটি সেলুনে নিয়ে গিয়ে জোরপূর্বক মাথা ন্যাড়া করে দেওয়া হয়। এমনকি তাঁর চোখের ভ্রুও কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার কারণ হিসেবে আব্দুল মান্নান দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। তাঁর ভাষ্য, দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করে আন্দোলন-সংগ্রাম করেছেন, একাধিকবার কারাবরণও করেছেন। কিন্তু নিজের দলের নেতাকর্মীর হাতে এভাবে অপমানিত হবেন, তা কখনো কল্পনা করেননি।
ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ঘটনাটির নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কাজীয়েল হাজাত মুন্সী শাহী। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। একটি মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
এদিকে ময়মনসিংহ-৩ আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ঘটনাটির নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au