সর্বশেষ

সিকান্দার রাজার ঝড়ে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

  • 2:08 am - February 20, 2026
  • পঠিত হয়েছে:১০৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ ফেব্রুয়ারি-মাইটি অস্ট্রেলিয়াকে বিদায় করে আগেই সুপার এইট নিশ্চিত করেছিল জিম্বাবুয়ে। এবার শ্রীলঙ্কাকেও হারিয়ে ‘বি’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন সিকান্দার রাজার দল। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা।

কলম্বোতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজারা। ব্রায়ান বেনেট ৬৩ রানে অপরাজিত ছিলেন।

রান তাড়ায় নেমে এদিন ওপেনিং জুটিতেই জয়ের ভিত গড়ে নেয় জিম্বাবুয়ে। তাদিওয়ানাশে মারুমানি আউট হওয়ার আগে বেনেটের সঙ্গে গড়েন ৬৯ রানের জুটি। ২৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৪ রান করেন মারুমানি। অপরপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন বেনেট। ওয়ান ডাউনে নেমে ১২ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রানের আগ্রাসী ইনিংস উপহার দিয়ে বিদায় নেন রায়ান বার্ল।

এরপর বেনেটের সঙ্গে জুটি গড়ে আগ্রাসী ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়ে আউট হন অধিনায়ক রাজা। ২৬ বলে ৪ ছক্কা ও ২ চারের মারে ৪৫ রান করেন তিনি। ৪৮ বলে ৮ চারের মারে ৬৩ রানে অপরাজিত থাকেন বেনেট।

শ্রীলঙ্কার পক্ষে বল হাতে ৩৬ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট তুলে নেন দুশান হেমন্ত। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন দাসুন শানাকা ও দুনিথ ভেল্লালাগে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। ৪১ বলে ৮ চারের মারে দলের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন পাথুম নিসাঙ্কা। এছাড়া ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন পাভন রত্নায়েকে।
জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট তুলে নেন ব্লেসিং মুজারাবানি, ব্রাড ইভান্স ও গ্রায়েম ক্রেমার।

আয়াল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচটি ছাড়া, গ্রুপের বাকি তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ওমান ও শ্রীলঙ্কাকে হারিয়েছে জিম্বাবুয়ে। তাতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন তারা। অন্যদিকে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ‘বি’ গ্রুপ থেকে সুপার এইটে শ্রীলঙ্কা।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস, সিনেটে অনিশ্চয়তা

মেলবোর্ন, ২৩ জুলাই: তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ২০২৭ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (এনডিএএ) পাস করেছে। বিলটিতে মার্কিন সামরিক বাহিনীর জন্য রেকর্ড…

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মীকে আটক

মেলবোর্ন, ২৩ জুলাই: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে একটি মোবাইল ফোন রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়…

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au