বিজ্ঞান ও প্রযুক্তি

ব্রাউজারে বন্ধ হচ্ছে মেসেঞ্জার, চলবে না ডেস্কটপেও

  • 12:48 am - February 21, 2026
  • পঠিত হয়েছে:২৬৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- প্রযুক্তি সেবা আরও একীভূত ও সরল করার উদ্যোগে আগামী এপ্রিল ২০২৬ থেকে মেসেঞ্জারের ওয়েব সংস্করণ বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে মেসেঞ্জার ডটকমে সরাসরি প্রবেশ করে আর বার্তা আদান–প্রদান করা যাবে না।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের পর কেউ ওয়েব ঠিকানায় প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ফেসবুকের মেসেজ পেজে পাঠানো হবে। অর্থাৎ, এখন থেকে ব্রাউজারের মাধ্যমে চ্যাট করতে হলে ফেসবুকের মূল ওয়েবসাইট ব্যবহার করতে হবে এবং লগইন করা বাধ্যতামূলক হবে।

এর আগে উইন্ডোজ ও ম্যাকের জন্য মেসেঞ্জারের স্বতন্ত্র ডেস্কটপ অ্যাপও বন্ধ করে দেওয়া হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তের ফলে ডেস্কটপ ও ব্রাউজারভিত্তিক আলাদা মেসেঞ্জার ব্যবহারের সুযোগ পুরোপুরি শেষ হচ্ছে।

তবে মোবাইল ব্যবহারকারীদের জন্য কোনো পরিবর্তন আসছে না। অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে মেসেঞ্জার আগের মতোই সচল থাকবে।

বিশেষ করে যারা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জারের ওয়েব সংস্করণ ব্যবহার করতেন, তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন। এখন থেকে ওয়েবে বার্তা দেখতে বা পাঠাতে হলে ফেসবুকে লগইন করতেই হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি বৃহত্তর একীভূতকরণ কৌশলের অংশ। বিভিন্ন সেবাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে ব্যবহারকারীর অভিজ্ঞতা সহজ ও কেন্দ্রীয়করণের দিকেই এগোচ্ছে প্রতিষ্ঠানটি।

ডেস্কটপ ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ বার্তা আগেই সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পরিবর্তনের পর কোনো তথ্য হারিয়ে না যায়।

এই শাখার আরও খবর

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন। তাঁর…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au