১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন
লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…
২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩ সালে ‘জিস্ম’ সিনেমায় সাহসী চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন এই বাঙালি অভিনেত্রী।
সে সময় ‘জিস্ম’-এর মতো ইরোটিক থ্রিলারে অভিনয়ের সিদ্ধান্তকে বড় ঝুঁকি হিসেবে দেখেছিলেন বলিউডের অনেকেই। এমনকি সিনেমাটিতে অভিনয় করলে তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে বলেও বিপাশাকে সতর্ক করেছিলেন অনেকে। তবে সেই পরামর্শ উপেক্ষা করে ঝুঁকি নিয়েই চরিত্রটি করেছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘জিস্ম’-এ অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন বিপাশা। অভিনেত্রী জানান, সিনেমাটিতে অভিনয় না করার জন্য ইন্ডাস্ট্রির প্রায় সবাই তাঁকে সতর্ক করেছিলেন।
বিপাশার ভাষায়, “ইন্ডাস্ট্রির প্রত্যেকেই আমাকে বলেছিল, এই সিনেমাটি যেন না করি। তাঁরা বলেছিল, সিনেমায় যৌনতার ছোঁয়া থাকায় আমার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। কিন্তু আমার মনে হয়েছিল, আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। এটি প্রাপ্তবয়স্কদের প্রেমের গল্প এবং সিনেমাটিও প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি। সোনিয়ার চরিত্রের নানা দিক আমার খুব ভালো লেগেছিল। তাই আমি জানতাম, এই সিনেমাটি আমাকে করতেই হবে।”
‘জিস্ম’-এ বিপাশার অভিনয়ের পাশাপাশি তাঁর সাজ ও লুকও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। গাঢ় কাজল, ঢেউ খেলানো চুল, সাদা পোশাক আর সমুদ্রসৈকতের দৃশ্য, সব মিলিয়ে তাঁর সেই লুক সে সময় ফ্যাশনে নতুন ট্রেন্ড তৈরি করেছিল।
বিপাশা বলেন, “হঠাৎ করে ঢেউ খেলানো চুল, গাঢ় কাজল, সাদা পোশাক, সমুদ্রসৈকত, সবকিছুই ফ্যাশনে চলে এল। লুকটাই পুরোপুরি বদলে গেল। মানুষও সাহসী সাজকে গ্রহণ করতে শুরু করল।”
তাঁর মতে, সেই সময়ের কিছু কাজ বলিউডে নারী চরিত্র ও অভিনেত্রীদের উপস্থাপনের ধরনেও পরিবর্তন এনেছিল।
অভিনয়জীবনের একটি সময়ে ফিটনেস আইকন হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন বিপাশা। তাঁর দাবি, সে সময় অভিনেত্রীদের ক্ষেত্রে পেশিবহুল শরীরকে খুব একটা স্বাভাবিকভাবে গ্রহণ করা হতো না। সেই ধারণাতেও পরিবর্তন আনতে ভূমিকা রেখেছিলেন তিনি।
বিপাশা বলেন, “আমার মনে হয়, সেই সময়ে বেশি পেশিবহুল নারীদের অভিনেত্রী হিসেবে খুব একটা গ্রহণ করা হতো না। কিন্তু আমি সেই ট্রেন্ডটা শুরু করেছিলাম। একই সঙ্গে সবাইকে বলতাম, নিজেকে ভালোবাসুন। কারণ বুঝেছিলাম, শুধু দেখতে ভালো লাগাটাই সব নয়। আসল বিষয় হলো শরীর ও মন থেকে সুস্থ থাকা।”
দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন বিপাশা বসু। হংসল মেহতার পরিচালনায় একটি সিরিজের মাধ্যমে পর্দায় প্রত্যাবর্তন হতে যাচ্ছে তাঁর।
সিরিজটিতে বিপাশার সঙ্গে অভিনয় করছেন সানি কৌশল ও বিশাল জেঠওয়া।
সূত্র:আনন্দবাজার.কম
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au